IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> এটিপি র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থান দখল করলো জেভরেভ

এটিপি র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থান দখল করলো জেভরেভ

ধূমকেতু নিউজ ডেস্ক : সিনসিনাতি মাস্টার্স বিজয়ী আলেক্সান্দার জেভরেভ রাফায়েল নাদলকে পিছনে ফেলে এটিপি র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থান দখল করেছেন।

২৪ বছর বয়সী এই জার্মান টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক জয় করেছিলেন। রোববার সিনসিনাতি মাস্টার্সের ফাইনালে এক ঘন্টারও কম সময়ের মধ্যে আন্দ্রে রুবলেভকে ৬-২, ৬-৩ সেটে পরাজিত করে শিরোপা জয় করেন জেভরেভ। এই জয়ে ২০১৯ সালের পর প্রথমবারের মত র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানটি পুনরুদ্ধার করলেন এই জার্মান তারকা।

এদিকে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল থেকে বাম পায়ের ইনজুরিতে ভোগা নাদাল গত সপ্তাহে ইউএস ওপেনে না খেলার ঘোষনা দিয়েছেন। একইসাথে তিনি জানিয়েছেন এ বছর আর তার কোর্টে নামা হচ্ছেনা।

নাদালের পাশাপাশি ফ্লাশিং মিডোতে আরো খেলছেন না বর্তমান চ্যাম্পিয়ন ডোমিনিক থিয়েম ও ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী রজার ফেদেরার। এই দুজন র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ ও নবম স্থানে রয়েছেন।

কানাডিয়ান তরুন ফেলিক্স অগার-এ্যালিয়াসিমে দুই ধাপ উপরে উঠে ১৫তম স্থানে অবস্থান করছেন। অন্যদিকে বুলগেরিয়ান গ্রিগর দিমিত্রভ ও ফ্রেঞ্চম্যান গায়েল মনফিলস শীর্ষ ২০’এ ফিরেছেন।
এটিপি শীর্ষ ১০ র‌্যাঙ্কিং :
১. নোভাক জকোভিচ (সার্বিয়া) ১১,১১৩ রেটিং পয়েন্ট
২. দানিল মেদভেদেভ (রাশিয়া) ৯৯৮০
৩. স্টিফানো সিতসিপাস (গ্রীস) ৮৩৫০
৪. আলেক্সান্দার জেভরেভ (জার্মানী) ৮২৪০
৫. রাফায়েল নাদাল (স্পেন) ৭৮১৫
৬. ডোমিনিক থিয়েম (অস্টিয়া) ৬৯৯৫
৭. আন্দ্রে রুবলেভ (রাশিয়া) ৬৪০০
৮. মাত্তেও বেরাত্তিনি (ইতালি) ৫৫৩৩
৯. রজার ফেদেরার (সুইজারল্যান্ড) ৪১২৫
১০. ডেনিস শাপোভালোভ (কানাডা) ৩৫৮০

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31