IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> ছক্কায় কাচ ভাঙলেন গেইল

ছক্কায় কাচ ভাঙলেন গেইল

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বিশাল ছক্কা হাঁকিয়ে ভিআইপি বক্সের কাচ ভাঙলেন ক্রিস গেইল।

ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসার জেসন হোল্ডারের করা ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলটি সাইটস্ক্রিনের উপর দিয়ে ভিআইপি বক্সে নিয়ে ফেলেন ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ‘ইউনিভার্স বস’ খ্যাত গেইল।

আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে মাঠের লড়াইয়ে নামার আগে ঘরের মাঠে সিপিএলে বিশাল ছক্কা হাঁকিয়ে ভিআইপি বক্সের কাচ ভেঙে নিজের প্রস্তুতি জোরদারের আভাস দিলেন গেইল।

বার্বাডোজের বিপক্ষে আগ্রাসী মেজাজে ব্যাটিং করলেও বড় ইনিংস খেলতে পারেননি কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের তারকা ব্যাটসম্যান গেইল।

বৃহস্পতিবার কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান করে কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। দলের হয়ে ৪৩ বলে সর্বোচ্চ ৫৩ রান করেন শেরেফানি রাদারফোর্ড। ৩৫ বলে ৪টি ছক্কায় অপরাজিত ৪৭ রান করেন অধিনায়ক ড্যারেন ব্রাভো। ৯ বলে এক চার ও এক ছক্কায় ১২ রান করেন গেইল।

টার্গেট তাড়া করতে নেমে প্যাট্রিয়টসের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানের বেশি করতে পারেনি জেসন হোল্ডারের নেতৃত্বাধীন বার্বাডোস। ২১ রানে জয় পায় ক্রিস গেইলদের কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলটিকে সাইটস্ক্রিনের উপরে গ্যালারির সেকেন্ড টিয়ারে পাঠিয়ে দেন দ্য ইউনিভার্স বস। বল গিয়ে লাগে ভিআইপি বক্সের কাচে। বল লাগার পর কাচের কী অবস্থা হয়, সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের তরফেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31