IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট বাতিল, মুখ খুললেন সৌরভ

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট বাতিল, মুখ খুললেন সৌরভ

ধূমকেতু নিউজ ডেস্ক : হঠাৎ করে ম্যানচেস্টার টেস্ট বাতিল করেছে ভারত। এতে করে তুমুল আলোচনা-সমালোচনা চলছেই। অনেকেই বলছেন আইপিএলের কারণেই টেস্ট ম্যাচটি খেলা থেকে বিরত থাকছে টিম ইন্ডিয়া। অনেক গুঞ্জন শেষে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পঞ্চম ও শেষ টেস্ট বাতিল হওয়া নিয়ে অবশেষে মুখ খুলেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। খবর আনন্দবাজারের

সব নীরবতা ভেঙ্গে টেস্ট ম্যাচ বাতিল হওয়ার আসল কারণ ব্যাখ্যা করলেন সৌরভ। তিনি বলেন, ‘খেলোয়াড়েরা খেলতে অস্বীকার করেছিল। কিন্তু এর জন্য তাদের দোষ দেয়া যায় না।’

কেন ক্রিকেটাররা খেলতে চাননি, সেটার কারণও খোলাসা করেন সৌরভ। বলেন, ‘ফিজিও যোগেশ পারমারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক খেলোয়াড়দের। ও সবার সঙ্গে মেশে। এটাই ওর প্রাত্যহিক কাজ। এমনকি করোনা টেস্টও ওই করে। শুধু তাই নয়, প্লেয়ারদের ম্যাসাজও করে প্রতিদিন।

‌যোগেশ করোনায় আক্রান্ত জানার পর দলের খেলোয়াড়েরা রীতিমতো ভেঙে পড়েছিল। ওদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে যোগেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকায় হয়তো ওরাও করোনায় আক্রান্ত হয়ে পড়বে। তারা ভয় পেয়েছিল।’

সারাক্ষণ জৈব সুরক্ষাবলয়ে থাকাটা যে কত কঠিন, সেটাও বললেন সৌরভ, ‘আপনি কতক্ষণ হোটেলের রুমে বন্দী থাকতে পারবেন? আপনি কি সারাদিন আপনার বাড়িতে আটকে থাকতে পারবেন? মাঠ থেকে হোটেল, হোটেল থেকে মাঠ—এভাবে একজন মানুষের জীবন সীমাবদ্ধ থাকতে পারে না। একজন মানুষের পক্ষে তা অসম্ভব। আসলে জৈব সুরক্ষাবলয়ে থাকা সহজ কাজ নয়। অবশ্যই, তাদের অনুভূতিকে সম্মান করতে হবে।’

ম্যানচেস্টার টেস্ট বাতিল হওয়ায় বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। তীব্র সমালোচনার মুখে দাঁড়িয়েও সৌরভ বলেছেন, ‘বিসিসিআই দায়িত্বজ্ঞানহীন একটা ক্রিকেট বোর্ড নয়। অন্যান্য ক্রিকেট বোর্ডের গুরুত্ব কতটা, খুব ভালো করে জানে। ম্যানচেস্টার টেস্ট আগামী বছর নিশ্চিতভাবে হবে।’

এদিকে টেস্ট বাতিল হয়ে যাওয়ায় বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রায় আড়াই কোটি পাউন্ড ( ভারতীয় মুদ্রায় প্রায় ২৫৫ কোটি টাকা) আর্থিক ক্ষতি হতে পারে তাদের। সেই ক্ষতি পুষিয়ে দিতে পরের বছর বাড়তি দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাবও দিয়েছে ভারতীয় বোর্ড।

আগামী বছর জুলাইয়ে তিনটি করে একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ডে যাবে ভারত। সে সময় টি-টোয়েন্টি সিরিজের দৈর্ঘ্য বাড়ানো নিয়ে প্রস্তাব দেয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। তবে সম্প্রচারকারীদের রাজি হওয়ার উপর গোটা বিষয়টি নির্ভর করছে। ম্যানচেষ্টার টেস্টের জন্য আড়াই কোটি পাউন্ড বিনিয়োগ করেছিলেন তারা। দু’টি টি-টোয়েন্টি থেকে সেই টাকা ওঠার সম্ভাবনা কম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31