IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> শ্রীলঙ্কা দলের দায়িত্বে মাহেলা জয়াবর্ধনে

শ্রীলঙ্কা দলের দায়িত্বে মাহেলা জয়াবর্ধনে

ধূমকেতু নিউজ ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দীর্ঘদিন আগে। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচ হিসেবে দারুণ সফল মাহেলা জয়াবর্ধনে। তার এই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় শ্রীলঙ্কা। সাবেক এই অধিনায়ককে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে এসএলসি।

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। প্রথম পর্বে তিনটি ম্যাচ খেলবে লঙ্কানরা। সেই তিন ম্যাচে দলের সঙ্গে পরামর্শক হিসেবে থাকবেন জয়াবর্ধনে। শুধু জাতীয় দলই নয়, আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপে লঙ্কান যুবাদের পরামর্শক ও মেন্টর হিসেবে কাজ করবেন দেশটির সাবেক এই অধিনায়ক।

এসএলসি’র টেকনিক্যাল উপদেষ্টা কমিটির সুপারিশের ভিত্তিতে জয়াবর্ধনেকে এই দুটি দলে যুক্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাহী কমিটি।
ধূমকেতু নিউজ ডেস্ক : আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ জয়াবর্ধনে বর্তমানে দলের সঙ্গে আছেন সংযুক্ত আরব আমিরাতে। আগামী ১৫ অক্টোবর চলতি আইপিএল শেষে সেখান থেকেই তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ওমান পর্বের জন্য যোগ দেবেন শ্রীলঙ্কা দলের সঙ্গে।

২০১৭ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ানসের হেড কোচ হিসেবে কাজ করছেন জয়াবর্ধনে। মুম্বাইয়ের হয়ে তিনটি শিরোপা জিতেছেন তিনি।

জাতীয় দলের সঙ্গে কাজ করবেন আগামী ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। এই সময়ে নামিবিয়া, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এ তিন ম্যাচেই দলের সঙ্গে থাকবেন জয়াবর্ধনে।

তবে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে আরেকটু দীর্ঘ মেয়াদে কাজ করবেন লঙ্কান সাবেক অধিনায়ক জয়াবর্ধনে। ওয়েস্ট ইন্ডিজে আগামী বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের প্রস্তুতিতে সহায়তা করবেন তিনি। এর মেয়াদ হবে পাঁচ মাস।

পরামর্শক ও মেন্টরশিপের এ দায়িত্বকে সম্মানসূচক পদ হিসেবে উল্লেখ করেছে এসএলসি।

এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেছেন, জয়াবর্ধনের বিশাল অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ করবে জাতীয় ও অনূর্ধ্ব-১৯ দলকে।

তিনি আরও বলেন, ‘মাহেলাকে নতুন ভূমিকায় আমরা আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছি। শ্রীলঙ্কা দল ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে তার উপস্থিতি খেলোয়াড়দের দারুণভাবে সাহায্য করতে যাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31