IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> মুশফিক ইমরুলরা দাপুটে জয় পেল

মুশফিক ইমরুলরা দাপুটে জয় পেল


ধূমকেতু নিউজ ডেস্ক : মুশফিকুর রহিম ও ইমরুল কায়েসের অনবদ্য ফিফটিতে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম একদিনের ম্যাচে ৬ উইকেটের ব্যবধানে পাওয়া এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মোমিনুল হকের দল।

এদিন সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে এইচপি দল জড়ো করে ২৪৭ রান। ৪৮.৫ ওভারে অলআউট হয়ে যাওয়ায় পূর্ণ ওভার কাজে লাগাতে পারেনি দলটি।

সর্বোচ্চ ৮১ রান করেন তানজিদ হাসান তামিম। অর্ধশতক হাঁকান শাহাদাত হোসেন দীপুও, তার ব্যাট থেকে আসে ৫১ রান। এছাড়া মাহমুদুল হাসান জয় ৩৮ ও অধিনায়ক আকবর আলী করেন ২৮ রান।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ঝড়ো ইনিংস খেলতে চাওয়া নাজমুল হোসাইন শান্তকে (২৭ রান) হারিয়ে ফেলে ‘এ’ দল। ২৯ রান করে খানিকপরেই সাজঘরে ফেরেন অধিনায়ক মোমিনুলও। তবে দলের বিপর্যয় সামাল দেন ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম।

৮১ বলে ৬০ রান করে ইমরুল বিদায় নিলেও এক প্রান্ত আগলে রাখেন মুশফিক। এসময়ে মোসাদ্দেক হোসাইন সৈকত ২৪ রান করে আউট হলে মোহাম্মদ মিঠুনকে নিয়ে দেখেশুনে খেলে যান মুশফিক। তাড়াহুড়া না করে ৭৭ বলের মোকাবেলায় তুলে নেন ব্যক্তিগত অর্ধশতকও।

শেষপর্যন্ত দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মুশফিক ও মিঠুন। ৬টি চার ও ১টি ছক্কা হাঁকানো মুশফিক অপরাজিত থাকেন ৯১ বলের মোকাবেলায় ৭০ রান করে। আর ২টি চার ও এক ছক্কায় ২৩ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন মিঠুন। ম্যাচ সেরা নির্বাচিত হন মুশফিক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31