IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> ‘ভয়েই পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলেতে চাই না ভারত’

‘ভয়েই পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলেতে চাই না ভারত’


ধূমকেতু নিউজ ডেস্ক : নিজের বিতর্কিত মন্তব্যের জন্য মাঝেমধ্যেই শিরোনামে আসেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। সম্প্রতি ভারতীয় দল সম্পর্কে মন্তব্য করে আবারও বিতর্কেও জড়ালেন তিনি। বললেন, পাকিস্তানের সঙ্গে ভয়েই সিরিজ খেলে না ভারত। খবর ভারতীয় গণমাধ্যম জি নিউজের।

ভারত ও পাকিস্তান, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে বাইশ গজের লড়াই বরাবরই শিরোনামে থাকে। আগামী ২৪ অক্টোবর ফের একবার দুই দেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হবে। তার আগে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত-পাকিস্তান সিরিজ না হওয়ার পিছনে কারণ ব্যাখ্যা করতে গিয়ে আজগুবি যুক্তি দিলেন আব্দুল রাজ্জাক। বর্তমানে আইসিসি-র ক্রমতালিকায় টি-টোয়েন্টিতে এক, ওয়ানডেতে দুই এবং টেস্টে ভারতের থেকে পাকিস্তান তিন ধাপ পিছিয়ে থাকলেও রাজ্জাকের মতে, পাকিস্তানের ক্রিকেটারদের মতো কেউ ভারতীয় দলে নেই। এমনকি পাকিস্তানকে হারাতে পারবে না বলেই দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেয় না ভারত।

বর্তমানে কেবল আইসিসি ইভেন্টেই একমাত্র ভারত-পাকিস্তান মুখোমুখি হয়। সেই সব ম্যাচে বছরের পর বছর ধরে ভারত নিজেদের দাপট বজায় রাখলেও রাজ্জাকের মতে পাক-ক্রিকেটারদের মতো প্রতিভা ভারতে নেই।

এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে রাজ্জাক বলেন, আমার মতে পাকিস্তানের সঙ্গে ভারত কোনোভাবেই লড়াই করতে পারবে না। পাক দলে যে প্রতিভা আছে, তা সম্পূর্ণ ভিন্নধরনের। ভারত-পাকিস্তান সিরিজ না হওয়া আমার মতে ক্রিকেটের জন্য বড় ক্ষতি। এইসব ম্যাচগুলিতে কোনো ক্রিকেটার কতটা চাপ সামলাতে সক্ষম, তার আসল পরীক্ষা হয়। আমার মনে হয় ভারত-পাকিস্তান ম্যাচ যদি খেলা হত, তাহলে লোকেরা সহজেই বুঝতে পারতো যে পাকিস্তান দলের মতো দক্ষতা ও প্রতিভা ভারতের নেই।

তবে শুধু বর্তমান ক্রিকেট নিয়েই নিজের মতামত জানিয়ে ক্ষান্ত হননি রাজ্জাক, টেনে এনেছেন দুই দলের কিংবদন্তিদেরও। তার কথায়, ভারতেরও দল ভালই। তবে আমরা যদি প্রতিভা হিসেবে দেখি, তাহলে দেখতে পারব, আমাদের দলে ইমরান খান ছিল এবং ওদের দলে ছিল কপিল দেব। ইমরান খান অনেকটাই ভাল। আমাদের ওয়াসিম আক্রামের মতো ওদের তো একজনও ছিল না। জাভেদ মিঁয়াদের সঙ্গেও গাভাসকারের কোনো তুলনা হয় না। আমাদের ইনজামাম, ইউসুফ, ইউনুসের মতোই ওদের শেহওয়াগ, দ্রাবিড় ছিল। আপাতদৃষ্টিতে দেখলে পাকিস্তান থেকে বরাবরই দারুণ সব ক্রিকেটার উঠে এসেছে। এইসব কারণেই তো আমাদের বিরুদ্ধে খেলে না ভারত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31