IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> ট্রাফিক জ্যামের কারণেই ঢাকায় খেলেন না আলী আশফাক

ট্রাফিক জ্যামের কারণেই ঢাকায় খেলেন না আলী আশফাক


ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকার ট্রাফিক জ্যামের কারণে অভিজ্ঞ ফুটবলার আলী আশফাক খেলেননি বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস এর হয়ে। সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন উত্তরই দিয়েছেন মালদ্বীপের গোলমেশিন আলী আশফাক।

সাফের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা আলী আশফাক বাংলাদেশে খেলতে কেন আগ্রহী নন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অনেকটা অদ্ভূত কিন্তু খুবই বাস্তববাদী এক কারণ দেখালেন আলী আশফাক। বললেন, ঢাকায় জ্যামের কারণে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে দেখেছি। এমন জ্যামের শহরে আসতে মন সায় দেয়নি আমার।

আলী আশফাক আরও বলেন, বসুন্ধরার কোচ অস্কার ব্রুজেন (বর্তমানে জাতীয় দলের কোচ) আমাকে বসুন্ধরা কিংসে খেলার প্রস্তাব দিয়েছিলেন, আমি যাইনি। কারণ, অস্কারই শুধু আমাকে প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের কোনো ক্লাব কখনো আমাকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেয়নি।

কিন্তু বাংলাদেশে বসুন্ধরা কিংসে খেললে মালদ্বীপ থেকে অর্থ বহুগুনে বেশি পেতেন- এমন মন্তব্যের উত্তরে আলী আশফাক বলেন, আমি জানি বসুন্ধরায় খেললে অনেক টাকা পেতাম। এএফসি কাপে খেলা প্রতিটি খেলোয়াড়কে বড় অংকের বোনাস দিয়েছে বসুন্ধরা, যা আমাদের দেশের ক্লাব বা জাতীয় দল কোথাওই দেয়া হয় না। কিন্তু টাকা আমাকে সেভাবে টানে না। তাছাড়া বাংলাদেশে না যাওয়ার আরও কয়েকটি কারণ আছে। প্রথমত আমি আমার পরিবারের সাথে থাকতে চাই। দ্বিতীয়ত বাংলাদেশ অনেক জনবহুল এবং ঢাকা যানজটের শহর। এ যানজটের কারণেই ঢাকায় থাকার আগ্রহ কমে গেছে। সব মিলিয়েই তাই আর অস্কারের প্রস্তাবে সাড়া দিতে পারিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31