IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> লিওনেল মেসির জোড়া গোলে জিতলো পিএসজি

লিওনেল মেসির জোড়া গোলে জিতলো পিএসজি

ধূমকেতু নিউজ ডেস্ক : ফুটবলের আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির পিএসজির হয়ে অভিষেক ঘটেছে বহুদিন আগেই। কিন্তু বার্সেলোনার সেই মেসিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এতোদিন। এবার প্যারিসের মাটিতে সেই চেনা মেসিকে দেখা গেলো। তার জোড়া গোলে লাইপিজিগকে হারালো পিএসজি।

পিএসজির হয়ে অপর গোলটি কিলিয়ান এমবাপ্পের। শুরুটা করেছিলেন তিনিই ম্যাচের ৯ মিনিটে। ইউলিয়ান ড্রাক্সলারে পাসে এক ঝটকায় সামনের প্রতিপক্ষকে এলোমেলো করে দিয়ে নিচু শটে গোলটি করেন এমবাপ্পে। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পিএসজি। ২৮ মিনিটে ম্যাচে সমতা আনে লাইপিজিগ। গোলটি করেন আন্দ্রে সিলভা। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

বিরতির পর আক্রমণাত্মক ফুটবল খেলেছে লাইপিজিগ। ৫৭ মিনিটে আনহেলিনোর ক্রসে দারুণ গোলটি করেন নর্দি মুকিয়েলে। ৬৭ মিনিটে মেসি ঝলকে আসে গোল। ম্যাচ সমতায় আসে ২-২ ব্যবধানে। ৭৪ মিনিটে পেনাল্টিতে দলকে লিড এনে দেন মেসিই। ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলা এমবাপ্পে ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা।

শেষ দিকে কয়েকটি আক্রমণ করেও পারেনি লাইপিজিগ। রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে আছে মেসিরা। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31