IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের
Home >> খেলা >> টপ নিউজ >> প্রবাস >> আসিয়ান সম্মেলন মিয়ানমারকে ছাড়াই শুরু

আসিয়ান সম্মেলন মিয়ানমারকে ছাড়াই শুরু

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আশিয়ানের বার্ষিক সম্মেলন মিয়ানমারকে ছাড়াই শুরু হয়েছে। করোনা মহামারির কারণে মঙ্গলবার তিন দিনব্যাপী এ সম্মেলন ভার্চ্যুয়াল পদ্ধতিতে শুরু হয়।

সম্মেলনে উপস্থিত হওয়ার ক্ষেত্রে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রধান মিন অং হল্যাইংয়ের ওপর আগেই নিষেধাজ্ঞা দিয়েছিল আসিয়ান কর্তৃপক্ষ। তবে তারা বলেছিল, একজন নিরপেক্ষ প্রতিনিধি পাঠাতে। এ প্রস্তাবে সাড়া দেয়নি মিয়ানমার সরকার।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের গণতন্ত্রপন্থী অং সান সু চি সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এর পর থেকেই দেশটিতে বিক্ষোভ, সহিংসতা লেগে আছে। এতে ১ হাজারের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। সম্প্রতি মিয়ানমারের অনেক স্থানে, বিশেষ করে সীমান্ত এলাকাগুলোতে বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এবারের ভার্চ্যুয়াল আসিয়ান সম্মেলনের উদ্বোধনী বক্তব্যেও মিয়ানমারের কথা উল্লেখ করা হয়নি।

আসিয়ান জোট ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম নিয়ে গঠিত। পূর্ববর্তীতে ১৯৯৭ সালে সামরিক শাসনামলে মিয়ানমার এ জোটে যোগ দেয়।

দুজন কূটনীতিক বার্তাসংস্থা এপিকে জানান, মিয়ানমারের প্রবীণ কূটনীতিক চেন আইকে ‘অরাজনৈতিক প্রতিনিধি’ হিসেবে নিমন্ত্রণ জানিয়েছিল ব্রুনাই। কিন্তু তিনি যাননি। তবে মিয়ানমার বলেছে, সেখানে কেবল মিয়ানমারের সেনা প্রধান মিন অং হল্যাইং যেতে পারবেন।

সেনা অভ্যুত্থানের পর অং সান সু চি ও তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে সু চি গৃহবন্দী অবস্থায় রয়েছেন। বিদেশি কূটনীতিকদেরও তাদের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না। সম্প্রতি ব্রুানাইয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী আরিয়ান ইউসুফ অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে তাকে তা করতে দেয়নি জান্তা সরকার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31