IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> ভোলাহাটে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভোলাহাটে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। 

শনিবার ভোলহাটের রামেশ্বর মাঠে মুক্তিযোদ্ধা প্রজন্ম যুব সংসদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেনী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেনী বলেন, সুস্থ্য, সবল দেহ গঠন ও শারীরিক বিকাশে খেলাধূলার কোন বিকল্প নাই। খেলাধূলাই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদরের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের নামে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় মুক্তিযোদ্ধা প্রজন্ম যুব সংসদকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়ানুরাগী প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অনেক এগিয়েছে। ফুটবলেও এগিয়ে যাচ্ছে দেশ। বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে বাংলাদেশে বিশ্বমানের খেলোয়াড় তৈরি হবে, দেশের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে-এমনটিই প্রত্যাশা করি। আমি শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করছি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল। 

বিশেষ অতিথি ছিলেন, ভোলাহাট চেয়ারম্যান উপজেলা রাববুল হোসেন, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ। 

সার্বিক সহযোগিতায় ছিলেন, মুক্তিযোদ্ধা প্রজন্ম যুব সংসদের সভাপতি রাজু আহমেদ। অনুষ্ঠানে ২২ টি দল অংশগ্রহণ করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31