IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> আন্তর্জাতিক ক্রিকেট থেকে সত্যিই অবসর নিলেন গেইল!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সত্যিই অবসর নিলেন গেইল!


ধূমকেতু নিউজ ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটকে কি তাহলে বিদায় জানালেন ক্রিস গেইল? গ্রুপ পর্বের শেষ ম্যাচে আউট হয়ে ফেরার সময় তাকে দেয়া সতীর্থদের উষ্ণ সংবর্ধনা তেমন কিছুরই আভাস দেয়। কিন্তু ২০১৯ সালে একইরকমভাবে বিদায় নেবার কিছুদিন পর আবারো জাতীয় দলে ফিরে আসেন গেইল। এবারও কি এমন কিছু করবেন নাকি সত্যি সত্যি অবসরে গেলেন ৪২ বছর বয়সী ক্রিস্টোফার হেনরি গেইল।

বিশ্বকাপের চলতি আসরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওপেনিংয়ে নেমে দারুণ শুরু করেছিলেন গেইল। ২টি ছক্কা মেরে দারুণ কিছুর ইঙ্গিতও দিয়েছিলেন। তবে কামিন্সের বলে বোল্ড হয়ে সেই ইনিংস বেশিদূর টানতে পারেননি তিনি। আউট হয়ে সাঝঘরে ফেরার সময়ই বোঝা গেলো কেনো আজ একটু ভিন্ন ছিলেন গেইল। গ্যালারিতে থাকা দর্শক আর সতীর্থদের কাছ থেকে বাহবা পাওয়াটাই ইঙ্গিত দেয়, হয়তো শেষবারের মতো ২২ গজ থেকে ফিরলেন ৪২ বছর বয়সী এই ক্রিকেটার।

আন্তর্জাতিক অঙ্গনে ৭৮ ম্যাচে মাত্র আঠার’শ চুরাশি রান করলেও, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ৪৫২ ম্যাচে তার রান ১৪ হাজার ৩০৬ রান। উইন্ডিজের জাতীয় ও বয়সভিত্তিক দল ছাড়া ৩১টি দলে খেলেছেন টি-টোয়েন্টির ফেরিওলা।

যদিও ২০১৯ বিশ্বকাপের পর একই ভাবে বিদায় নিলেও, খুব দ্রুতই মেরুন জার্সিতে ফিরে সবাইকে অবাক করে দিয়েছিলেন গেইল। এবার কি তাহলে চূড়ান্ত বিদায় নিলেন? নাকি আবার ফিরে আসার সম্ভাবনা আছে ক্রিস্টোফার হেনরি গেইলের!

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31