IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> যুক্তরাষ্ট্রের বিপক্ষেও জয় পেতে আশাবাদী বাঘিনীরা

যুক্তরাষ্ট্রের বিপক্ষেও জয় পেতে আশাবাদী বাঘিনীরা

ধূমকেতু নিউজ ডেস্ক : মাহমুদুল্লাহ রিয়াদের বাহিনী যখন দেশের মাটিতে পাকিস্তানের কাছে সিরিজ হেরেছেন, ঠিক তখনই সেই পাকিস্তানের বিপক্ষেই জয় দিয়ে বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করল মেয়েরা। রোববার হারারেতে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটের এক রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল বাঘিনীরা।

এদিন পাকিস্তানের দেয়া ২০২ রানের জয়ের লক্ষ্যটা তিন উইকেট ও ২ বল বাকি থাকতেই টপকে যায় বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৫০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচ সেরা হন রুমানা আহমেদ। এর আগে অবশ্য বল হাতেই নেন একটি উইকেট।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এই অলরাউন্ডার বলেন, ‘আমরা অনেকদিন থেকে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। এটা আমাদের বাছাইপর্বের প্রথম ম্যাচ। আবার খেলছি পাকিস্তানের সঙ্গেই। কাজেই জেতার অনুভূতি আমাদের দ্বিগুণ। সত্যি কথা বলতে, আমরা পাকিস্তানের সঙ্গে সব সময় অন্যরকম খেলার চেষ্টা করি। আর ওদের সঙ্গে শেষ তিনটা ম্যাচের দুটিতেই আমাদের জয় ছিল। কাজেই এই জয়টা অবশ্যই আমাদের প্রাপ্য।’

২০২২ সালে অনুষ্ঠিত হবে নারীদের একদিনের বিশ্বকাপের ১২তম আসর। তাই প্রথম কোনো ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিতে এখন জিম্বাবুয়েতে বাছাইপর্ব খেলছে বাংলাদেশের প্রমীলা ক্রিকেট দল।

‘বি’ গ্রুপের প্রথম ম্যাচেই শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে সেই বাছাইপর্ব মিশন শুরু করতে পারায় উচ্ছ্বাসে ভাসছে নিগার সুলতানা জ্যোতির দল। গ্রুপের অন্য সদস্যরা হলো- যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জিম্বাবুয়ে।

এদিকে, মঙ্গলবার (২৩ নভেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাঘিনীরা। এ ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা।

এরপর ২৫ নভেম্বর থাইল্যান্ডের বিপক্ষে এবং ২৯ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এখান থেকে ৩টি দল খেলবে সুপার সিক্সে।

বাংলাদেশ একাদশ
মুরশিদা খাতুন, শারমিন আখতার, ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম ও নাহিদা আক্তার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31