ধূমকেতু প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকি উপলক্ষে রাজশাহী জেলা বাস্কেটবল পরিবারের উদ্দ্যোগে রাজশাহী জেলা জিমনাসিয়ামে বুধবার (২৪ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু আন্তঃক্লাব বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে ৩টি খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় কলাবাগান ইয়াং বয়েজ ক্লাব ৪০-৩১ পয়েন্টের ব্যবধানে পবা স্পোর্টিং ক্লাবকে হারায়।
অন্য খেলায় ইগলেটস ক্লাব ৮৯-৩২ পয়েন্টের ব্যবধানে ডেলটা স্পোটিং ক্লাবকে হারায়। দিনের অন্য খেলায় রেইনবো ক্লাব ২৮-১৭ পয়েন্টে আরইউ বাস্কেটবল ক্লাবকে হারায়। এই প্রতিযোগিতায় ৬টি ক্লাব অংশ গ্রহণ করছে।


