IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> বাঘায় জেলা প্রশাসক আন্ত:ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বাঘায় জেলা প্রশাসক আন্ত:ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্ট ২০২১ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসকের পক্ষ থেকে এ খেলার আয়োজন করা হয়।

উদ্বোধনী খেলায় যে দু’টি দল অংশ গ্রহণ করেন, তারা হলো দুর্গাপুর উপজেলা ফুটবল একাদশ-বনাম মহনপুর উপজেলা ফুটবল একাদশ।

বাঘা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল এর সঞ্চালনা ও নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি থাকার কথা ছিলো স্থানীয় সাংসদ ও তিন-তিনবার নির্বাচিত চারঘাট-বাঘার উন্নয়নের রুপকার এবং বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের। কিন্তু তিনি রাষ্টীয় কাজে ব্যাস্ত থাকায় খেলার মাঠে উপস্থিত হতে পারেননি।

তবে আয়োজিত খেলা মঞ্চে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা সুলতানা, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হায় মোহাম্মদ আনাছ, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ওহায়েদুন নবী ওনু, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: রাসেদ আহাম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, আড়ানী পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র কাত্তিক হালদার ও বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু ও বাঘার চারজন ইউপি চেয়ারম্যানসহ আরও অনেকে।

উক্ত খেলার পারম্ভে বেলুন উড়িয়ে খেলাটির উদ্বোধন করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।

তিনি বলেন, খেলাধুলা আমাদের বিনোদন তথা সাংস্কৃতির একটি অংশ। দীর্ঘ সময় করোনা মহামারির কারণে অনেক কিছুই বন্ধ ছিলো। তবে বর্তমানে এর ভয়াবহতা কমে আশায় আস্তে-আস্তে সব কিছু চালু হয়েছে। আমরা চাই, এ প্রজন্মের যুবকরা মাদক ছেড়ে খেলার মাঠে ফিরে আসুক এবং ফুটবল খেলায় সারা বিশ্বের কাছে পরিচিতি লাভ করুক।

তিনি আরও বলেন, আমি এই মাঠে এসে অগনিত মানুষের প্রাণের উচ্ছাস লক্ষ করছি। আমার বিশ্বাস, বর্তমান সমাজের যুবকরা মাদক ছেড়ে খেলার মাঠে ফিরে আসবে এবং দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে।

উদ্ধোধনী খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কেউ কাউকে গোল করতে না পারায় উভয় দল এক-এক করে পয়েণ্ট পায়। এই খেলাটি পরিচালনা করেন রাজশাহীর সুনাম ধন্য রেফরি আক্তার হোসেন।

এ ছাড়াও সহকারি হিসাবে দায়িত্ব পালন করেন, জানে আলম ও আফছার আলী।

অপরদিকে, ধারাভাষ্যকার হিসাবে দায়িত্ব পালন করেন বাঘা থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, রাজশাহী বেতারের সুনাম ধন্য ধারাভাষ্যকার আবু হানিফ, শরিফুল ইসলাম ও বিপ্লব কুমার রায়। এ খেলাটি হাজার-হাজার দর্শক উপভোগ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31