ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে কাবাডি প্রতিযোগিতায় জগদাস দলকে হারিয়ে শুকটিগাছা দল বিজয়ী হয়েছে।
বুধবার আত্রাই থানা কর্তৃক আয়োজিত থানা চত্বরে আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
অন্যান্যের মধ্যে আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
খেলায় জগদাস বনাম শুটকিগাছা দর অংশ গ্রহণ করে। ২৭ পয়েন্ট পেয়ে জগদাস দলকে হারিয়ে শুকটিগাছা দল বিজয়ী হয়।


