IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> মেসির প্রশংসায় পঞ্চমুখ এমবাপ্পে

মেসির প্রশংসায় পঞ্চমুখ এমবাপ্পে

ধূমকেতু নিউজ ডেস্ক : ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ২০ বছর বয়সের মধ্যে বিশ্বকাপ জিতে ফরাসি ফুটবলের ‘পোস্টার বয়’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। বেশ কয়েক মাস ধরেই তার পিএসজি ছাড়ার গুঞ্জন বাতাসে ভাসছে। তাকে দলে ভেড়াতে কয়েক দফা চেষ্টাও করে স্পেনিস ক্লাব রিয়াল মাদ্রিদ কিন্তু তাকে প্যারিস সেইন্ট জার্মেইঁ ছাড়তে রাজি হয়নি।

এমবাপ্পেকে দলে রাখার জন্য দলে থাকা অন্য তারকা ফুটবলার মেসি, নেইমার থেকেও বেশি টাকা বেতনের প্রস্তাব করে পিএসজি। করবে নাই বা কেনো?

সবাই মনে করেন মেসি-রোনালদোর পরে সিংহাসনের দায়িত্ব নেবেন এমবাপ্পে। তাছাড়া বর্তমানেও তিনি পিএসজিকে টানছেন। গত মৌসুমেও দলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। এ মৌসুমেও নেইমার মেসিকে নিজের আলো ছড়াচ্ছেন এমবাপ্পে।

অনেকে মনে করেনে এই মৌসুমে মেসি পিএসজিতে যোগ হওয়াতেই এমবাপ্পে দল ছাড়ার জন মরিয়া হয়ে উঠেছেন। তবে সম্প্রতি পিএসজি টিভিতে এমবাপ্পের দেয়া এক সাক্ষাৎকারে দেখা গেলো তিনি নিজেই মেসির প্রশংসা করছেন।

সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘যখন আপনার পাশে দারুণ খেলোয়াড় থাকবে সেটা সবসময় লাভজনক হয়। আমি এখন এমন একটা দলে খেলি যেখানে সহায়তা করার মতো নেইমার, মেসি, ডি মারিয়ার মতো খেলোয়াড় আছে। কখনো কখনো একটা স্ট্রাইকারের স্বভাব বল পেলেই শট করা। কিন্তু খেলোয়াড় হিসেবে আপনাকে সবকিছু করতে হবে।’ 

তিনি আরও যোগ করে বলেন,‘মেসির মতো খেলোয়াড়, যে ১৫ বছর বার্সেলোনাতে কাটিয়েছে। সে এখানে এসে আলাদা জিনিস দেখাতে পারে। তাকে অনুশীলনে কিংবা টিভিতে দেখা আর বাস্তবে খেলতে দেখার মধ্যে তফাৎ আছে।’

এমবাপ্পের রিয়ালে যাওয়ার ইচ্ছার আরেকটা কারণ বলা হয় পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারা। এমবাপের সাক্ষাৎকারে উঠে এসেছে ওই প্রসঙ্গও। তার কাছে এক মৌসুমে ৫০ গোলেরও কোনো মূল্য নেই দল শিরোপা না জিতলে। সবসময় দায়িত্ব নিয়ে খেলতে পছন্দ করেন বলেও জানিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা।

এমবাপ্পে বলেছেন, ‘গত বছরটা আমার জন্য ভালো গেছে। ৪০টার মতো গোল করেছি কিন্তু আমরা লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারিনি। দিনশেষে চিন্তা করলাম ৫০ গোল করে যদি কিছু জিততে না পারি তাহলে লাভটা কী? কম গোল করেও লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারাটাই আমার কাছে ভালো মনে হয়।’

এমবাপ্পে এই মুহূর্তে বিশ্বসেরাদের একজন। পিএসজিরও সেরা তারকাদের একজন তিনি, এ কারণে ভালো করার প্রত্যাশাটা সব সময়ই থাকে তাঁকে ঘিরে। এমবাপ্পে জানালেন ‘আমার চাপটা অনুভব করা দরকার। আমি সবসময় চ্যালেঞ্জ খুঁজে বেড়াই। কাঁধে দায়িত্ব নিতে চাই। চাপ নিতে চাই যদি শেষে সেটা হতাশারও হয়। এটা শেখার বিষয়। আমি কখনও লুকাই না এটা সামনে এগিয়ে যাওয়ার একটা পদক্ষেপ হিসেবে দেখি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31