IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> রাজশাহী ভাটাপাড়া প্রিমিয়ার লীগের ক্রিকেটার নিলাম

রাজশাহী ভাটাপাড়া প্রিমিয়ার লীগের ক্রিকেটার নিলাম

ধূমকেতু প্রতিবেদক : আগামী ২০২২সালের ২৮ জানুয়ারী প্রতি বছরের ন্যায় এবারও ভাটাপাড়া যুব সংঘের আয়োজনে ভাটাপাড়া প্রিমিয়ার ক্রিকেট লীগ অনুষ্ঠিত হবে। লীগে মোট আটটি দল অংশ গ্রহণ করবে।

শনিবার রাতে নগরীর ভাটাপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে অত্যন্ত আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়। লীগে বত্রিশটি খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা যায়।

নিলাম অনুষ্ঠানে ভাটাপাড়া যুব সংঘের সভাপতি নাসির উদ্দিন শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি।

বিশেষ অতিথি ছিলেন, রাসিক ৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবুল হাসনাত, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাক্তার সিরাজুম মবিন সবুজ, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুল আলম ববি, বৈকালী সংঘের ক্রিকেট কোচ নুরুজ্জামান নুরু, রাজশাহী ফুটবল খেলোয়ার কল্যান সমিতির রাজশাহীর সদস্য নবীউল ইসলাম সাগর, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সানজামুল ইসলাম ও ভাটাপাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামিল দীপন।

এছাড়া বিভিন্ন ক্রিকেট দলের প্রধান, ম্যানেজার, কোচ ও নিলামে অংশগ্রহণকারী ক্রিকেটারগণ উপস্থিত ছিলেন। বক্তব্য শুরুর পূর্বে অতিথি এবং ক্রিকেট দলের প্রধানদের ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানানো হয়।

প্রধান অতিথি বলেন, ক্রীড়ার মাধ্যমে একটি দেশকে বিশ্বের দরবারে দ্রুত পরিচিতি ঘটানো যায়। বাংলাদেশ এখন সারাবিশ্বে ক্রীকেট নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের পুরুষ ও নারী ক্রীকেট দল ভাল করছে। এই খেলাকে ধরে রাখতে এবং ভাল খেলোয়ার তৈরী করতে এই ধরনের লীগ আয়োজন অনেক গুরুত্ব বহন করে। সরকারীভাবেও যদি প্রতিটি জেলা ও থানা পর্যায়ে ক্রিকেট ও ফুটবলসহ অন্যান্য খেলার অনুশীল কেন্দ্র গড়ে তোলা যায় তাহলে আগামীতে গ্রামগঞ্জ ও পাড়া মহল্লাহ থেকে ভাল খেলোয়ার উঠে আসবে বলে আশাব্যক্ত করেন তিনি। সেইসাথে আয়োজকদের অনেক ধন্যবাদ জানান এবং এই ধরনের উদ্দোগে তাঁর সর্বাত্বক সহযোগিতা থাকবে বলে আশ্বাস প্রদান করেন প্রধান অতিথি।

বক্তব্য শেষে নিলাম অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31