IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> শতক হাঁকালেন সৌম্য সরকার

শতক হাঁকালেন সৌম্য সরকার

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলতি আসরে আরও একটি শতক হাঁকালেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। এ নিয়ে চলতি মৌসুমে তিন ম্যাচে দুটি শতক ও একটি ফিফটি হাঁকালেন সৌম্য।

রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় রাউন্ডের খেলায় বিসিবি দক্ষিণাঞ্চলের মুখোমুখি হয় ওয়ালটন মধ্যাঞ্চল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৩ রানে ২ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মধ্যাঞ্চল।

দুই ওপেনার মিজানুর রহমান ৭ রান ও মোহাম্মদ মিঠুন ১২ রান করে আউট হলে দলের হাল ধরেন ওয়ান ডাউনে নামা সৌম্য সরকার ও চারে নামা সালমান হোসেন ইমন। তৃতীয় উইকেটে দুজনে গড়েন ১৪৪ রানের জুটি।

তবে ১৫২ বল খেলে ৭০ রান করে সালমান বিদায় নিলে ভাঙে অনবদ্য এই জুটি। তবে শতক তুলে নিতে ভুল করেননি সৌম্য সরকার। তার আগে অবশ্য তাইবুর রহমানকেও হারায় মধ্যাঞ্চল। পরে অধিনায়ক শুভাগতের সঙ্গে আরও একটা বড় জুটি গড়েন জাতীয় দলের এই ব্যাটার।

১১৬ রানের আরেকটি অনবদ্য জুটি গড়ে অবিচ্ছেদ্য থাকেন দুজনে। যাতে প্রথম দিন শেষে ৯০ ওভারে ৪ উইকেট হারিয়ে মধ্যাঞ্চলের সংগ্রহ দাঁড়ায় ২৯৩ রান।

২৪৭ বলের মোকাবেলায় ১২৮ রান নিয়ে অপরাজিত আছেন সৌম্য। তিনি ১০টি চার ও ৩টি ছক্কায় সাজান অনন্য এই ইনিংসটি। তাঁর সঙ্গী অনেকটা ওয়ানডে স্টাইলে ৮৮ বলে ৬২ রান করে অপরাজিত অধিনায়ক শুভাগত হোম চৌধুরী। ৯টি চারের মার ছিল তাঁর এই ইনিংসে।

বিসিবি দক্ষিণাঞ্চলের হয়ে দুটি করে উইকেট ভাগ করে নিতে পারেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও ডানহাতি স্পিনার রিশাদ হোসাইন।

এর আগে প্রথম রাউন্ডে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দিতে বড় ভূমিকা রেখেছিলেন সৌম্য। পরের ম্যাচে দল হেরে গেলেও দ্বিতীয় ইনিংসে ৭৩ রান করেন এই তারকা ব্যাটার।

এ নিয়ে এবারের আসরে চার ইনিংসে ব্যাট করে ১৫৩ গড়ে ৩০৭ রান নিয়ে শীর্ষে অবস্থান করছেন সৌম্য। একইসঙ্গে রোববারের তিন অঙ্কের ইনিংসটি সৌম্যের প্রথম শ্রেণির ক্যারিয়ারের ৫ম শতকের কীর্তি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31