IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> লিড নিউজ >> বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : উপমহাদশের কোনও দলের জন্য নিউজিল্যান্ডের মাটিতে জয় তুলে নেয়াটা রীতিমত স্বপ্নের মতো। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালেই সেই আরাধ্য স্বপ্নকেই স্পর্শ করল বাংলাদেশ। টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে টাইগাররা গড়ল নতুন ইতিহাস। রেকর্ড গড়া এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মোমিনুল হকের দল।

মাত্র ১৭ রানের লিড নিয়ে পঞ্চম ও শেষ দিন শুরু করা নিউজিল্যান্ড আরও মাত্র ২২টি রান যোগ করতেই টাইগার বোলিং তোপে পুড়ে ছারখার হয়ে যায়। প্রথম ৫ উইকেটের ৪টিই শিকার করা সেই এবাদত হোসাইন ইনিংসে শিকার করেন ক্যারিয়ার সেরা ৬ উইকেট। যা একইসঙ্গে নিউজিল্যান্ডে বাংলাদেশি কোনও বোলারের সেরা বোলিং। প্রায় ৯ বছর পর কোনও বাংলাদেশি পেসারের ৫ বা তার বেশি উইকেট শিকারের এমন অনন্য কীর্তি গড়ে দেয় টাইগারদের ঐতিহাসিক জয়ের সোজা পথ।

যে পথের পাড়ি দিতে লাগত মাত্র ৪০টি রান। ইঞ্জুরি আক্রান্ত মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে তাই নিয়মিত ওপেনার সাদমান ইসলামের সঙ্গে ওপেনিংয়ে নামতে হয় নাজমুল হোসাইন শান্তকে। যদিও মামুলী লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ হারায় দুই ওপেনারকেই। তবে অধিনায়ক মোমিনুল হকের সাবধানী ব্যাটিংয়ে প্রথম সেশনেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

৪৪ বলে ১৩ রান করে অপরাজিত মোমিনুলের সঙ্গে জয়ের সাক্ষী ছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। যিনি ৭ বলের মোকাবেলায় একটি চারের মারে ৫ রান করে অপরাজিত থাকেন। অবশ্য মুশফিকের ব্যাট থেকেই আসে জয়সূচক চারের মারটি। ১৬.৫ ওভারে ৪২ রান তুলে ঐতিহাসিক জয় নিশ্চিত করে বাংলাদেশ।

যা নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো ফরম্যাটে বাংলাদেশের প্রথম জয়। আর ৩২ টেস্ট খেলে এবারই প্রথম বিদেশের মাটিতে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ। র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে থাকা কোনো দলের বিপক্ষে ঘরের বাইরে প্রথম জয়ও এটি। এছাড়া নিজেদের ৬১ টেস্টের মধ্যে বিদেশের মাটিতে প্রথম জয়ও এটাই।

বাংলাদেশের কাছে এই ম্যাচ হেরে টানা সিরিজ জয়ের সুযোগ হারিয়েছে কিউইরা। যার ফলে এখন ভাঙার পথে নিজেদের মাটিতে কিউয়িদের টানা ৮ সিরিজ জয়ের রেকর্ডটিও। অন্যদিকে, নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের টানা ১৭ ম্যাচ জয়ের রেকর্ড ভেঙে প্রথম দল হিসেবে জয়ের অনন্য এই কীর্তি গড়েছে বাংলাদেশ।

যে জয়ের কারিগর হিসেবে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্যারিয়ারে প্রথমবার পাঁচ বা ততোধিক উইকেট নেয়া টাইগার পেসার এবাদত হোসাইন। প্রথম ইনিংসে ৭৫ রানে ১টি মাত্র উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে ৪৬ রানের বিনিময়ে তুলে নেন কিউয়িদের ৬টি উইকেট।

এর আগে অবশ্য কোনও চার উইকেটও পাননি এই ফাস্ট বোলার। সেরা ফিগার ছিল ৮১ রানে ৩ উইকেট, ভারতের বিপক্ষে, কলকাতা টেস্টে। যার মধ্যে ছিল সর্বশেষ সেঞ্চুরি হাঁকানো বিরাট কোহলির উইকেটটিও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31