IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> ওয়ানডের শিরোপা জিতল মধ্যাঞ্চল

ওয়ানডের শিরোপা জিতল মধ্যাঞ্চল

ধূমকেতু নিউজ ডেস্ক : বিপিএলের আগে গা গরম পর্বটা ভালোই হল দেশীয় ক্রিকেটারদের। এবারের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণ ইন্ডিপেন্ডেন্স কাপের শিরোপা জিতে নিল ওয়ালটন মধ্যাঞ্চল। শনিবার (১৫ জানুয়ারি) আসরের ফাইনাল ম্যাচে বিসিবি দক্ষিণাঞ্চলকে হেসেখেলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলল দলটি।

এদিন সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণাঞ্চল। শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারে অলআউট হওয়ার আগে দলটির পুঁজি দাঁড়ায় মাত্র ১৬৩ রান।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার পিনাক ঘোষ। এছাড়া ৩১ রান আসে নাহিদুল ইসলামের ব্যাট থেকে। মধ্যাঞ্চলের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসাইন সৈকত, নাজমুল ইসলাম অপু, সৌম্য সরকার, হাসান মুরাদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে মধ্যাঞ্চলকে ৬৫ রানের উদ্বোধনী জুটি এনে দেন সৌম্য ও মিজানুর। সৌম্য সরকার ২১ ও মিজানুর রহমান ৩৯ রান করে বিদায় নেয়ার পর একটু চাপ সৃষ্টি হয় আব্দুল মজিদ ও মোহাম্মদ মিঠুন এক অঙ্কের ঘরে আউট হলে। তবে এরপর আর উইকেট হারাতে হয়নি এই দলকে।

অধিনায়ক মোসাদ্দেক হোসাইন সৈকতকে নিয়ে আল আমিন দেখেশুনে খেলতে থাকেন। চতুর্থ উইকেটে দুজনের ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটিই নিশ্চিত করে দলের জয়। আল আমিন ৬৯ বলে ৫৩ ও মোসাদ্দেক ৮৫ বলে ৩৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন ৪২.১ ওভারে।

দক্ষিণাঞ্চলের পক্ষে নাসুম আহমেদ একাই শিকার করেন তিনটি উইকেট। ম্যাচের এবং সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মধ্যাঞ্চল অধিনায়ক মোসাদ্দেক হোসাইন সৈকতই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31