IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> রাজশাহীতে বিকেএসপি’র ছাত্র ভর্তি বাছাই সোম ও মঙ্গলবার

রাজশাহীতে বিকেএসপি’র ছাত্র ভর্তি বাছাই সোম ও মঙ্গলবার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বিকেএসপি’র ২০২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিভাগের ভর্তি ইচ্ছুক খেলোয়াড়দের বাছাই কার্যক্রম আগামী ১৭ ও ১৮ জানুয়ারি। সোমবার ও মঙ্গলবার সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তে ক্রীড়া মেধাসম্পন্ন খেলোয়াড়দের সাধারণ শিক্ষাসহ ক্রীড়া ক্ষেত্রে দীর্ঘমেয়াদি বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে ২০২২ শিক্ষাবর্ষে নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে। রাজশাহী বিভাগের প্রাথমিক নির্বাচনী পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি। ভর্তি ইচ্ছুক সকলকে ১৭ ও ১৮ জানুয়ারি মুক্তিয্দ্ধু স্মৃতি স্টেডিয়ামে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিত হতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিকেএসপির চীফ বক্সিং কোচ আবু সুফিয়ান চিশতি বাবু।

বিকেএসপির সূত্রে জানা গেছে, ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স, আর্চারি, সাঁতার ও ডাইভিং, কারাতে, বক্সিং, জুডো, উশু, জিমনাস্টিক্স, বাস্কেটবল, টেনিস, হকি, ভলিবল, তায়াকোয়ান্ডো, শুটিং, টেবিল টেনিস, স্কোয়াশ, ভারোত্তোলন, ব্যাডমিন্টন এই ২১টি ইভেন্টে ভর্তির জন্য রাজশাহী বিভাগের সকল জেলা ও উপজেলার আগ্রহী ভর্তি ইচ্ছুকদের জানাচ্ছি যে, ১৭ ও ১৮ জানুয়ারি ২০২২ তারিখের পূর্বেই অনলাইন রেজিস্ট্রেশন করে উক্ত তারিখ ও জেলা স্টেডিয়ামে উপস্থিত থেকে বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। বিশেষ ক্রীড়া মেধাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বয়স, শ্রেণি ও উচ্চতা শিথিলযোগ্য। রাজশাহী বিভাগের ভর্তি সংক্রান্ত বিষয়ে মোবাইল নং- ০১৭১১৩৬৪৭৪৬, ০১৭১১৮৯৬৮৪৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। প্রাথমিক নির্বাচনের দিনে প্রশিক্ষণার্থীকে অনলাইন পুরণকৃত নিবন্ধন ফরমের প্রিন্ট কপি এবং পরীক্ষার ফি বাবদ নগদ ২০০/- দুইশত টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

প্রাথমিক নির্বাচনের সময় ডাক্তারি ও শারীরিক যোগ্যতার পরীক্ষা গ্রহণ করা হবে। প্রাথমিক নির্বাচনের দিন স্ব-স্ব খেলা অনুযায়ী ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সবাইকে স্ব-স্ব খেলার ক্রীড়া সরাঞ্জামাদি ও পোশাক সাথে আনতে হবে। প্রত্যেক প্রার্থী অনলাইনে পৃথক পৃথক ফরম পুরণ করে (জন্ম নিবন্ধন নম্বর দিয়ে) একাধিক ক্রীড়া বিভাগে পরীক্ষা দিতে পারবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র ওয়েব www.bksp.gov.bd দেখা যেতে পারে।

চূড়ান্ত নির্বাচনে প্রাথমিকভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে ৭ দিনের চূড়ান্ত প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে। যার ফলাফল বিকেএসপির ওয়েব সাইটে প্রকাশ করা হবে। প্রশিক্ষণার্থীকে ক্যাম্পে যোগদানের দিন দুই কপি রঙ্গিন ছবি (পাসপোর্ট সাইজ), জন্মনিবন্ধন, পিইসি, জেএসসি/জেডিসি সনদের সত্যায়িত কপি আনতে হবে। প্রদত্ত তথ্যাদি ও সনদ অসত্য প্রমাণিত হলে তার ভর্তি বাতিল বলে গণ্য করা হবে। প্রশিক্ষণ ক্যাম্পে স্ব-স্ব ক্রীড়া বিভাগের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। প্রার্থীকে যে শ্রেণিতে ভর্তির লক্ষ্যে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে তার পূর্ববর্তী শ্রেনির সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি ও গণিত) গ্রহণ করা হবে।

ক্রীড়াবিজ্ঞান সংক্রান্ত ব্যবহারিক ও চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণের সময় বয়স প্রমাণের জন্য প্রয়োজনে প্রশিক্ষনার্থীকে হাড় পরীক্ষা (Bone Test) করতে হবে। একজন প্রার্থী একটি ক্রীড়া বিভাগে শুধুমাত্র একবারই নিবন্ধণ করতে পারবে। একই ক্রীড়া বিভাগে একাধিকবার নিবন্ধণ করলে উক্ত প্রার্থী ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। বিশেষ কারণে ভর্তি কার্যক্রমের তারিখ ও সময় পরিবর্তনের ক্ষমতা বিকেএসপি কর্তৃপক্ষ সংরক্ষণ করে। বিকেএসপিতে যোগ্যতার ভিত্তিতে প্রশিক্ষণার্থী ভর্তি করা হয়। ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে অর্থিক লেনদেন কিংবা কোনো অবৈধ পন্থা অবলম্বন শাস্তিযোগ্য অপরাধ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31