IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ ১২ বার জিতল রিয়াল

বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ ১২ বার জিতল রিয়াল

ধূমকেতু নিউজ ডেস্ক : সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক ক্লাব বিলবাওকে হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে ১২ বার স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল।

রোববার রাতের ফাইনালে ২-০ গোলে জিতেছে রিয়াল। লুকা মদ্রিচ দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান করিম বেনজেমা।

নির্ধারিত সময়ের ঘটনাবহুল শেষ কয়েক মিনিটে পেনাল্টি পায় বিলবাও। এদের মিলিতাও লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। তবে কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা।

বল দখলে এগিয়ে থাকা রিয়াল গোলের উদ্দেশ্যে মোট ১৩ শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে। দ্বিতীয়ার্ধে তাদের পারফরম্যান্স অবশ্য ভালো ছিল না। ১৩ শটের ১১টিই তারা নেয় বিরতির আগে। অন্যদিকে, শেষ ২০ মিনিটে একচেটিয়া চাপ ধরে রাখা বিলবাও পুরো ম্যাচে ১৩ শটের মাত্র দুটি লক্ষ্যে রাখতে পারে, যেখানে প্রথমার্ধে তারা শট নিয়েছিল মাত্র চারটি।

বার্সেলোনার বিপক্ষে সেমি-ফাইনালে গোল পাওয়া দুই ফরোয়ার্ডের বোঝাপড়ায় ম্যাচের ১৯তম মিনিটে এগিয়ে যেতে পারত রিয়াল। ভিনিসিউস জুনিয়রের বাড়ানো বল ডি-বক্সের মুখে নিয়ন্ত্রণে নিয়ে শট নেন বেনজেমা। তবে একটুর জন্য সেটি লক্ষ্যভ্রষ্ট হয়।

বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য করা রিয়াল আট মিনিট পর আরেকটি সুযোগ তৈরি করে। যদিও এ যাত্রায় ডান দিক থেকে কাসেমিরোর কোনাকুনি শট তেমন ভাবাতে পারেনি গোলরক্ষক উনাই সিমোনকে।

চাপ ধরে রেখে ৩৮তম মিনিটে সাফল্যের দেখা পায় রিয়াল। নিজেদের সীমানা থেকে সতীর্থের পাস পেয়ে মদ্রিচ ডান দিকে রদ্রিগো বাড়িয়ে সামনে এগিয়ে যান। ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের তিন জনের মধ্যে থেকে ছোট করে কাটব্যাক করেন আর প্রথম ছোঁয়ায় জোরাল উঁচু শটে ঠিকানা খুঁজে নেন ক্রোয়াট মিডফিল্ডার।

বিরতির পরও একইভাবে শুরু করা রিয়াল ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। ডি-বক্সের মুখ থেকে বেনজেমার শট ডিফেন্ডার জেরাই আলভারেসের হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে নিজেই গোলটি করেন ফরাসি স্ট্রাইকার।

দারুণ ছন্দে থাকা বেনজেমা এবার বিলবাওয়ের বিপক্ষে গোল করেই চলেছেন। লা লিগায় চলতি আসরে দুইবারের দেখায়ই গোল পেয়েছেন। গত ডিসেম্বরের শুরুতে তার একমাত্র গোলেই দলটিকে হারায় রিয়াল। পরে বড় দিনের আগে ফিরতি দেখায় দলের ২-১ ব্যবধানের জয়ে দুটি গোলই করেন ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার।

৬৪তম মিনিটে কঠিন হলেও একটি সুযোগ আসে বিলবাওয়ের সামনে। তবে দাভিদ আলাবার চ্যালেঞ্জের মুখে শট লক্ষ্যে রাখতে পারেননি রাউল গার্সিয়া। ৭৬তম মিনিটে এই স্প্যানিশ মিডফিল্ডারের হেড লাগে পাশে জালে।

বাকি সময়ে একের পর এক আক্রমণ করতে থাকে বিলবাও। কিন্তু নিশ্চিত সুযোগ মিলছিল না।

এরই মাঝে ৮৬তম মিনিটে গার্সিয়ার হেড গোলমুখে মিলিতাওয়ের হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে দেখান লাল কার্ড।

স্পট কিক ঠেকাতে ডান দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন কোর্তোয়া, কিন্তু গার্সিয়া শট নেন সোজাসুজি। বলে চোখ রেখে অসাধারণ ক্ষিপ্রতায় পা দিয়ে ঠেকিয়ে দেন বেলজিয়ামের গোলরক্ষক।

একজন কম থাকলেও বাকিটা সময় প্রতিপক্ষেকে আর কোনো সুযোগ না দিয়ে শিরোপা উল্লাসে মাতে ২০১৯-২০ আসরেও এখানে চ্যাম্পিয়ন হওয়া রিয়াল।

গত মৌসুমটা শিরোপাশূন্য কাটানোর পর সংক্ষিপ্ত পরিসরের এই প্রতিযোগিতা জিততে মরিয়া ছিল রিয়াল মাদ্রিদ। সেমি-ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর পর এবার দাপুটে পারফরম্যান্সেই মুকুট মাথায় পরল ইউরোপের সফলতম দলটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31