IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুর শেখের উঠান বৈঠকরাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
Home >> জাতীয় >> লিড নিউজ >> করোনায় মৃত্যু নিয়ে ডব্লিউএইচওর তথ্যে একমত নন স্বাস্থ্যমন্ত্রী

করোনায় মৃত্যু নিয়ে ডব্লিউএইচওর তথ্যে একমত নন স্বাস্থ্যমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীতে মৃত্যু সরকারি তথ্যের পাঁচ গুণ বলে যে হিসাব বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দিয়েছে, তাতে অমত জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জাহিদ মালেক বলেন, করোনায় সরাসরি যে মৃত্যু হয়েছে, তাতে আমাদের দেয়া তথ্য ঠিক আছে। আর করোনা ভাইরাসের কারণে চিকিৎসা অনেকে পায় নাই, বা চিকিৎসা নেয় নাই, হাসপাতালে যায় নাই, সে কারণে যে মৃত্যু ঘটেছে, সেটা তো সরাসরি করোনা ভাইরাসের কারণে মারা গেছে, তা না। ননকমিউনিকেবল ডিজিজে মৃত্যু বাড়তে পারে।

এসময় এই সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য সরকারের কাছে নেই বলে জানান তিনি।

তিনি বলেন, ডব্লিউএইচওর প্রতিবেদনের প্রতিক্রিয়া আমরা দেব। এর এক্সপ্লানেশন আমাদের কাছ থেকে যেটা দেয়া দরকার, দেশবাসীর কাছে বিষয়টি পরিষ্কার করার জন্য আমরা তা দেব। কিন্তু এটুকু পরিষ্কার, করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়ার যে ফিগার আমরা দেখিয়েছি, তা ঠিক আছে।

উল্লেখ্য, করোনা মহামারীতে গত দুই বছরে বাংলাদেশে সরকারি হিসেবে মৃত্যু ২৯ হাজার ১২৭ জন। প্রকৃত সংখ্যাটি এর ৫ গুণ বেশি বলে ডব্লিউএইচওর সর্বসাম্প্রতিক এক প্রতিবেদনে ধারণা দেয়া হয়েছে।

একটি দেশে বছরে গড়ে কত সংখ্যক মানুষ মারা যায়, সেই সংখ্যার অতিরিক্ত সংখ্যাটা বের করে এই প্রতিবেদন প্রকাশ করে ডব্লিউএইচও।

ডব্লিউএইচওর এই প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে মহামারী শুরুর বছর ২০২০ সাল শেষে অতিরিক্ত মৃত্যু হয়েছিল ৪৬ হাজার ৪১ জন মানুষের। আর ২০২১ সালের ডিসেম্বর নাগাদ বাংলাদেশে অতিরিক্ত মৃত্যুর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৭৬৪ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news