IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুর শেখের উঠান বৈঠকরাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
Home >> জাতীয় >> গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম মৃত্যুবার্ষিকী উদযাপন

গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম মৃত্যুবার্ষিকী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : আজ ৭ই মে, রোজ শনিবার গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য, জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা স্বাধীনতা পদক প্রাপ্ত শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র ১৮তম শাহাদাৎ বার্ষিকী। মরহুমের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে টঙ্গী ও গাজীপুরবাসী দিনটিতে ব্যাপক কর্মসূচী পালন করছে।

এ উপলক্ষে ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে শহীদ আহসান উল্লাহ মাস্টার (এমপি) স্মৃতি পরিষদের পক্ষ থেকে বিশেষ কর্মসুচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, স্মরণ সভা, দোয়া মাহফিল, গণভোজ ও বিশেষ স্মরণিকা প্রকাশ।

৭ই মে রাতের প্রথম প্রহরে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ গ্রামে শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে পুপার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন টঙ্গী ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত আওয়ামী লীগ, শ্রমিকলীগ, মহিলালীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীগণ।

আজ শহীদ আহসান উল্লাহ মাস্টারের বড় ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ জাহিদ আহসান রাসেল এমপি ১৮তম শাহাদাৎ বার্ষিকীতে তার পিতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার বাদী তার ছোট ভাই গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি তার বড় ভাইয়ের হত্যা মামলার রায় বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন ও অবিলম্বে তার বড় ভাই আহসান উল্লাহ মাস্টারের হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করার দাবী জানান।

গাজীপুরের মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা প্রয়াত আহসান উল্লাহ মাষ্টার ১৯৫০ সালের ৯ নভেম্বর গাজীপুরের পূবাইল ইউনিয়নের হায়দরাবাদ গ্রামে শহীদ আহসান উল্লাহ মাস্টার জন্মগ্রহণ করেন। তার পিতা শাহ্ সুফী আলহাজ্ব আব্দুল কাদের, মাতা হাজী রুসতুমুনন্নেছা। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের দুই বার চেয়ারম্যান, এরপর গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি গাজীপুরে সে সময় তাঁর সাংগঠনিক দক্ষতা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে এলাকায় জনপ্রিয় নেতায় পরিণত হয়েছিলেন। এছাড়াও তিনি শ্রমিকদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে শ্রমিক নেতা হিসেবে দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে বিএনপি-জামাত জোট সরকারের আমলে গাজীপুরের জনপ্রিয় সংসদ সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার তার নিজ বাসভবন টঙ্গীর নোয়াগাঁও এম.এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হন। ওই দিন ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখাকালীন সময়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আহসান উল্লাহ মাস্টার এমপি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news