IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুর শেখের উঠান বৈঠকরাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
Home >> জাতীয় >> লিড নিউজ >> ইয়াং বাংলার নয়া সদস্য প্রধানমন্ত্রী

ইয়াং বাংলার নয়া সদস্য প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবচেয়ে বড় যুব প্ল্যাটফর্ম ইয়াং বাংলার সদস্য হয়েছেন বলে নিজের ভেরিফাইড পেইজে এ খবর জানান বঙ্গবন্ধুর দৌহিত্র ও আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।

শনিবার ফেইসবুকে তিনি একটি সেলফি পোস্ট করেছেন, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাদওয়ানের মা শেখ রেহানাকে দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রীর মুখে রয়েছে ইয়াং বাংলার লোগো সম্বলিত একটি মাস্ক।

ছবির ক্যাপশনে রাদওয়ান মুজিব বাংলায় লিখেছেন, ‘ইয়াং বাংলার নতুন সদস্য!’

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্ট্রি হিসেবে ইয়াং বাংলা ফ্ল্যাটফর্মের সার্বিক দেখভাল করে থাকেন রাদওয়ান মুজিব।

দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সরাসরি অন্তর্ভুক্ত করে তাদের নতুন ধারণা ও উদ্ভাবনগুলোকে তুলে আনার জন্যই ২০১৪ সালের ১৫ নভেম্বর আত্মপ্রকাশ করে ইয়াং বাংলা।

প্রায় ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী এবং ৩১৫টির বেশি সংগঠনকে সঙ্গে নিয়ে পথ চলা সিআরআই এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলার সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ৩ লাখ।

সিআরআই থেকে জানানো হয়, ইয়াং বাংলার স্বেচ্ছাসেবকরা প্রধানমন্ত্রীকে তাদের সর্বশেষ সদস্য হিসেবে পেয়ে অভিভূত। প্রতিষ্ঠার পর থেকে নিজ নিজ এলাকা ও ক্ষেত্রে সফল হওয়া যুবক ও যুব সংগঠনগুলোকে সংগঠিত ও পুরস্কৃত করে আসছে ইয়াং বাংলা।

বাংলাদেশের স্বাধীনতার আইকনিক শব্দ জয় বাংলাকে ধারণ করে এই পুরস্কারের নাম দেয়া হয়েছে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। বাংলাদেশের এই ধরনের উদ্যোগ এটাই প্রথম।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। সিআরআইয়ের অঙ্গ প্রতিষ্ঠান ‘ইয়াং বাংলার’ মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন ও উদ্বুদ্ধকরণের কাজ করছেন তিনি। ৫০ হাজার স্বেচ্ছাসেবী ও ৩১৫টি সংগঠনকে সঙ্গে নিয়ে চলা ইয়াং বাংলার সদস্য সংখ্যা ৩ লাখেরও বেশি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news