IMG-LOGO

শুক্রবার, ২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনুসঠিক পথে দেশ পরিচালার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: বিভাগীয় কমিশনারগ্যাস সিলিন্ডার, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানাপুঠিয়ায় জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ছয় মাসের কারাদণ্ডকলম থেমেছে সাংবাদিক আবু সাঈদের, তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন এমপি ফজলে হুদাকুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জননওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটকরাণীনগর মহিলা কলেজে নবীন-বরণনবীন শিক্ষকদের বরণে মুখর সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস‘চরিত্র ছোট-বড় বিষয় নয়, বিশ্বাসযোগ্য করে তোলাই গুরুত্বপূর্ণ’সিরাজগঞ্জ আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভারাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটিফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জে জমি কিনে বিপাকে পুলিশ সদস্যের পরিবার, ‘মিথ্যা মামলার আসামিনিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিতফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘সরকার তিস্তা ব্যারেজের কাজেও হাত দেবে’

‘সরকার তিস্তা ব্যারেজের কাজেও হাত দেবে’

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২০ মে) বিকালে গাজীপুরে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাআল্লাহ বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, তিস্তা ব্যারেজের কাজেও হাত দেবে।”

গাজীপুরের সাতাইশ চৌরাস্তায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষায় এবং শুষ্ক মৌসুমে পানিসঙ্কট দূর করতে সাড়ে ৩৪ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করেছে সরকার।

বিএনপি সরকার গঠনের পর গেল ১১ মে তৃতীয় একনেক বৈঠকে এই প্রকল্প অনুমোদনের মাধ্যমে প্রথম মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হল। ২০৩৩ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করেব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তারেক রহমান বলেন, “যারা বড় বড় কথা বলছে, তাদের উদ্দেশ্যে পরিষ্কারভাবে বলতে চাই, এই যে আজকে এখানে দুর্যোগমন্ত্রী (আসাদুল হাবিব দুলু) বসে আছেন, এই লোকটার নেতৃত্বেই তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে; যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। তারা হয়ত বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে।

“কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে সেটা বিএনপিই করেছে।”

পদ্মা ব্যারেজ নির্মাণ কেন জরুরি, তার ব্যাখ্যা দিয়ে সরকারপ্রধান বলেন, “আপনারা পত্রিকায় দেখেছেন কয়েকদিন আগে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চলে বিশেষ করে রাজবাড়ীতে আমরা পদ্মা নদীতে ব্যারাজ তৈরি করব। পদ্মা ব্যারেজ এইজন্য আমরা তৈরি করব যে সীমান্তের ওপারে তারা (ভারত) ব্যারাজ তৈরি করার মাধ্যমে বিভিন্নভাবে পানি নিচ্ছে।

“কিন্তু আমাদের কাছে যে পানিটি আসছে শুকনা মৌসুমে, হয়ত আমরা কম পাচ্ছি। ফলে যেটা হচ্ছে নদীতে পানির স্রোত কমে যাওয়ায় অনেক সমস্যা হচ্ছে। আস্তে আস্তে আশপাশগুলো শুকিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, ছোটবেলায় আমরা দেখেছি পদ্মা নদীর এপার থেকে ওপার দেখা যায় না। এখনো দেখা যায় না। তবে তখন পানি ছিল এখন পানি শূন্য।”

তিনি বলেন, “পদ্মা ব্যারাজটি আমরা এই জন্য করতে চাচ্ছি, যেন বর্ষা এবং শুকনা মৌসুমে কৃষকই হোক বা যে কোন মানুষ তারা যাতে পানি পায়।

“আরেকটা বিপদজনক ব্যাপার হচ্ছে, এই ফারাক্কা বাঁধ হওয়ার কারণে যেটি হচ্ছে ধীরে ধীরে, যেহেতু পানির পরিমাণ কম…সেজন্য ধীরে ধীরে যেটি হচ্ছে সমুদ্রের পানি দক্ষিণ অঞ্চলে ঢুকছে। ফলে সুন্দরবনসহ ওই সকল অঞ্চলে যেই সমস্যাগুলো আছে, লবণাক্ত পানি বেশি পরিমাণে ভিতরে চলে আসার কারণে গাছপালা নষ্ট হচ্ছে, বিভিন্ন পশু বিলুপ্ত হয়ে যাচ্ছে ।”

“কাজেই আমরা যদি সেই প্রেসারটাকে রাখতে চাই আমাদেরকে ব্যারাজটা নির্মাণ করতে হবে এবং ব্যারেজের মধ্যে আমরা পানি ধরে রাখবো। যখন বাড়তি পানি, বর্ষার মৌসুমে যে পানিটা আসে সেই পানিটি আমরা ধরে রাখতে পারব। যাতে করে সেই পানিটি আমরা আমাদের মানুষের জন্য কাজে ব্যবহার করতে পারি। সেই পানিটিকে আমরা আরো যাবতীয় কাজে ব্যবহার করতে পারি।”

‘পরিবেশ-জলবায়ু বদলাচ্ছে’

জলবায়ু বদলে যাচ্ছে, এ কথা তুলে ধরে প্রধানমন্ত্রী দুটি ঘটনার কথা বলেন। তিনি বলেন, যখন স্কুলে তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণিতে পড়তেন তখন গরম নিয়ে খুব সম্ভবত এত নালিশ করতেন না, এত গরম পড়তো না।

অনেক বছর দেশের বাইরে থাকার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, শীতের সময়ে যখন দেশে বিএনপি নেতাদের সঙ্গে কথা হতো, তখন তারা বলতেন শীত পড়েনি। ডিসেম্বর-জানুয়ারি মাসেও বলতেন শীত পড়েনি। অথচ তিনি যখন স্কুলে পড়তেন ২৬ মার্চে স্কুলে যে প্রোগ্রাম হতো…যখন রিহার্সেল দিতেন স্কুলে, সেই সময় সোয়েটার পড়ে থাকতেন, শীত থাকতো।

প্রধানমন্ত্রী বলেন, “অর্থাৎ আমাদের ক্লাইমেট বা আবহাওয়া যেটাই বলি, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে।”

জনসংখ্যার ক্রমবর্ধমান বৃদ্ধির কারণে জায়গাও সংকুচিত হচ্ছে তুলে ধরে তিনি বলেন, “পরিবেশের দিকে আমাদের নজর দিতে হবে।”

কক্সবাজারে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করতে গিয়ে বিপুল সংখ্যা বৃক্ষ নিধনের কথা তুলে ধরেন সরকারপ্রধান।

তিনি বলেন, “রোহিঙ্গাদের বাসস্থান তৈরি করা হয়েছে। অর্থাৎ হাজার হাজার গাছ কেটে ফেলা হয়েছে। কিছুদিন আগে আমি হঠাৎ করে একদিন সকালে পত্রিকায় দেখলাম যে কক্সবাজার থেকে সৈকতের পাশ দিয়ে একদম উখিয়া পর্যন্ত একটা রাস্তা করা হচ্ছে…যেকোনো কারণেই হোক, রোডের ডিজাইনের কারণে প্রায় তিন হাজার গাছ কেটে ফেলতে হবে।”

সংশ্লিষ্ট মন্ত্রীকে ফোন করে সংবাদটি পাঠানোর কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “আমি বললাম যে ওদের সাথে কথা বলেন। ডিজাইনটাকে একটু পরিবর্তন করা যদি সম্ভব হয় ভালো হয়। এই গাছ কাটা যাবে না। কি করবে না করবে, সেটা তারা ঠিক করুক। কিন্তু এই গাছ কাটা যাবে না।”

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট করার পেছনে দুই লক্ষ্যের কথা তুলে ধরে তিনি বলেন, “এই প্রতিষ্ঠানটি তৈরি হওয়ার পরে এখানে আমাদের ক্লাইমেট বা আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে সেটি সম্পর্কে গবেষণা করা। কীভাবে এই বিষয়গুলোকে আমরা মোকাবিলা করব। একই সঙ্গে, সেটি ভূমিকম্প হোক, সেটি জলোচ্ছ্বাস যেটি হোক সেখান থেকে আমরা কীভাবে আমাদের সম্পদ এবং মানুষকে আমরা রক্ষা করব।”

শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণে খাল খনন কর্মসূচির প্রয়োজনীয়তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রতভাবে জড়িত। এর সাথে কৃষি জড়িত… যেভাবেই হোক আমাদেরকে খাল খনন কর্মসূচি চালিয়ে যেতে হবে।”

‘দুর্যোগ মোকাবিলায় সচেতন হতে হবে’

দুর্যোগ মোকাবিলায় মানুষকে সচেতন করার পাশাপাশি নিজেদের সচেতন হওয়ার শপথ নেওয়া উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী।

এর ব্যাখ্যায় তিনি বলেন, “আমরা দুর্যোগকে থামাতে পারবো না। আসুন দুর্যোগ কোনটি হলে কীভাবে আমরা মানুষ এবং সম্পদকে রক্ষা করতে পারি, কীভাবে ক্ষয়ক্ষতি কমাতে পারি, নিজেকে কীভাবে রক্ষা করতে পারি, আরেকজনকে কীভাবে রক্ষা করতে পারি, কীভাবে মানুষের সম্পদ রক্ষা করতে পারি? আসুন সেটিই হোক আমাদের আজকের এই অনুষ্ঠানের শপথ।”

বাংলাদেশ একটি গরীব দেশ, সম্পদও কম- এ বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “আমরা যদি সম্পদকে রক্ষা করতে পারি, আমরা যদি আমাদের সম্পদকে সঠিকভাবে দেশ এবং মানুষের কাজে ব্যবহার করতে পারি, ধীরে ধীরে আমরা অন্য একটি উন্নত দেশের মত গড়ে উঠতে পারব।”

নিজেদের অবহেলা ও অজ্ঞতার কারণে সম্পদ নষ্ট হয়ে যায় তুলে ধরে সরকারপ্রধান বলেন, “আসুন আমরা আজকে এখানে শপথ গ্রহণ করি, আমরা নিজেরা সচেতন হব, অন্যকে সচেতন করব। পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে। আমরা খাল খনন করি, আমরা বৃক্ষরোপণ করি। আমরা পানির পানি নষ্ট আমরা কম করি।”

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, সচিব সাইদুর রহমান খান, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজানুর রহমান।

অনুষ্ঠানে দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক নুরুল করীম ভুঁইয়া আলাদাভাবে স্মারক শুভেচ্ছা প্রদান করেন।

সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম, সংসদ সদস্য মনজুরুল করিম রনি, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930