ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশায় আম সংগ্রহ, বিপিণন ও ব্যবস্থাপনা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল হাসান। প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
সভায় আম বিক্রিতে ওজনে সরকারি নির্দেশনা অনুস্বরণ, আম ব্যবসায়ীদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান এবং নোচনাহার আম বাজারে পুলিশ বখশ স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা, আইন শৃংখলা, চোরাচালান, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও নাশকতা রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।#



