IMG-LOGO

শনিবার, ৩১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা সাধারণ ছুটি ঘোষণাইরানে নতুন হামলার সময়কাল জানাল যুক্তরাষ্ট্রএইচএসসির ফলাফল, গোমস্তাপুরে পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমেছেসিরাজগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধ ও ফুটপথ দখলমুক্ত অভিয়ানগোদাগাড়ীতে লাখো ভক্তের উপস্থিতিতে শেষ হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসবখোকশাবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তানিয়ামতপুরে এইচএসসিতে পাসের হার ৩৭.১৪ শতাংশ, ২টি কলেজে শতভাগ ফেলশ্লীলতাহানির অভিযোগে সালিস, ফাঁকা স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ায় মামলানাটোরে ছয় দিন ব্যাপী স্কাউটসের আঞ্চলিক কাব ক্যাম্পুরী উদ্বোধনবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণরাজশাহী বেলপুকুর থানা এলাকা থেকে ৫২ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতাররোগীদের সামনেই নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলেন দুই সহকর্মী, ৫ সদস্যের তদন্ত কমিটি৪৬ জন শিক্ষার্থীর সকলেই জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়েছে রাজশাহী ক্যাডেট কলেজবিদেশি প্যাশন ফ্রুট চাষে তরুণ উদ্যোক্তার বাজিমাত
Home >> জাতীয় >> লিড নিউজ >> আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা সাধারণ ছুটি ঘোষণা

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা সাধারণ ছুটি ঘোষণা

ধূমকেতু নিউজ ডেস্ক : তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নুন্যতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্লাক লিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ করেছে কয়েকটি কারখানার কয়েক হাজার পোশাক শ্রমিকরা। এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ২৬টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে আশুলিয়ার কাঠগড়া ও নিশ্চিন্তপুর এলাকার নাঈম নীটওয়ার, নিউএইজ কারখানাসহ কয়েকটি কারখানার কয়েক হাজার শ্রমিকরা পার্শ্ববর্তী সড়কে নেমে বিক্ষোভ করতে থাকে।

পরে আরো কয়েকটি কারখানার শ্রমিকরাও যোগ দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

এসময় বাইপাইল-জিরাব সড়কে যান চলাচল কিছু সময়ের জন‍্য বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ এসে প্রথমে তাদের সড়ক থেকে চলে যেতে বলে। বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক না ছাড়লে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সংবাদপড়ুন

এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে একজন পুলিশ সদস্য আহত এবং হুড়োহুড়িতে কয়েকজন শ্রমিক আহত হয়।

শিল্প পুলিশ জানায়, সকাল থেকে নাঈম নীটওয়ারের শ্রমিকরা প্রথমে কারখানায় কর্মবিরতি পালন করে। পরে কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে আশেপাশের কয়েকটি কারখানায় ইট পাটকেল ছুড়ে বিক্ষোভরত শ্রমিকরা। পরে পুলিশ এসে ধাওয়া ও টিয়ারগ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ