IMG-LOGO

শনিবার, ৩১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে এইচএসসিতে পাসের হার ৩৭.১৪ শতাংশ, ২টি কলেজে শতভাগ ফেলশ্লীলতাহানির অভিযোগে সালিস, ফাঁকা স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ায় মামলানাটোরে ছয় দিন ব্যাপী স্কাউটসের আঞ্চলিক কাব ক্যাম্পুরী উদ্বোধনবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণরাজশাহী বেলপুকুর থানা এলাকা থেকে ৫২ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতাররোগীদের সামনেই নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলেন দুই সহকর্মী, ৫ সদস্যের তদন্ত কমিটি৪৬ জন শিক্ষার্থীর সকলেই জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়েছে রাজশাহী ক্যাডেট কলেজবিদেশি প্যাশন ফ্রুট চাষে তরুণ উদ্যোক্তার বাজিমাতচাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার করে এসআরবি-৫‘অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে’পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২৬উপলক্ষে প্লেয়ার অকশনরাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবর্ষ উদযাপন কমিটি গঠননিয়ামতপুরে সাংবাদিকদের কীটনাশক দোকানে চুরিএইচএসসির ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> শ্লীলতাহানির অভিযোগে সালিস, ফাঁকা স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ায় মামলা

শ্লীলতাহানির অভিযোগে সালিস, ফাঁকা স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ায় মামলা

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে সালিস বৈঠকে এক যুবককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে না পারায় তাঁর কাছ থেকে ফাঁকা স্ট্যাম্প ও দুই লাখ টাকার একটি চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য ও সালিসে উপস্থিত মাতবরদের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী যুবক শিশ মোহাম্মদ (৩৪) নওগাঁ আদালতে পৃথক দুটি মামলা করেছেন। তিনি মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের বৈলশিং গ্রামের শফি উদ্দিন প্রামাণিকের ছেলে। অন্যদিকে যুবক শিশ মোহাম্মদের বিরুদ্ধে ওই নারীও মান্দা থানায় শ্লীলতাহানির অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তারের পর তাঁকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৩ অক্টোবর শিশ মোহাম্মদ নিজের ভোগদখলীয় জমিতে আমন ধানে সেচ দিচ্ছিলেন। অন্য জমিতে সেচ দেওয়ার কথা বলে সন্ধ্যার দিকে একই গ্রামের আব্দুস সালাম শাহের বাড়িতে তাঁকে ডেকে নেওয়া হয়। সেখানে আব্দুস সালামের নাতনিকে শ্লীলতাহানির অভিযোগ তুলে তাঁকে দড়ি দিয়ে বেঁধে মারধর করেন স্থানীয় লোকজন।

পরে ওই রাতেই ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ইউপি সদস্য হারুন অর রশীদ, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা আব্দুল মতিন মালসহ স্থানীয় মাতবরদের উপস্থিতিতে সালিস বৈঠক বসে। বৈঠকে শিশ মোহাম্মদকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দিতে না পারায় তাঁর কাছ থেকে ফাঁকা স্ট্যাম্প ও জনতা ব্যাংকের সতিহাট শাখার দুই লাখ টাকার একটি চেকে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী শাকিলা বিবি।

শাকিলা বিবি বলেন, পূর্ববিরোধের জেরে তাঁর স্বামীকে মিথ্যা অভিযোগে আটকে মারধর করা হয়েছে। পরে সালিসে দুই লাখ টাকা জরিমানা করে ফাঁকা স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়া হয়। এসব ঘটনার প্রতিকার চেয়ে তাঁর স্বামী নওগাঁ আদালতে পৃথক দুটি মামলা করেছেন।

শাকিলা বিবির অভিযোগ, ওই মামলা থেকে বাঁচতে মাতবরদের প্ররোচনায় ওই নারী শুক্রবার (৩০ অক্টোবর) তাঁর স্বামীর বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

সালিসে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন বিএনপি নেতা আব্দুল মতিন মাল। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখেন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও সদস্য হারুন অর রশীদসহ এলাকার লোকজন আগে থেকেই উপস্থিত ছিলেন। পরে তিনি তাঁদের সঙ্গে যোগ দেন। সালিসে যুবককে দুই লাখ টাকা জরিমানা করেন চেয়ারম্যান গোলাম মোস্তফা।

ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, আব্দুল মতিন মালের উপস্থিতিতে সালিস বৈঠক হয়েছে। তিনি নিজেও সেখানে ছিলেন। আব্দুল মতিনসহ সালিসে উপস্থিত মাতবরেরা ফাঁকা স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নিয়ে তাঁর কাছে জমা দিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ