IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘আল জাজিরার রিপোর্ট উদ্দেশ্য প্রনোদিত’

‘আল জাজিরার রিপোর্ট উদ্দেশ্য প্রনোদিত’

ধূমকেতু নিউজ ডেস্ক : আল জাজিরার রিপোর্টে তথ্যগত ভুল রয়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, দেশের মানুষ বুঝে গেছে এই রিপোর্ট উদ্দেশ্য প্রনোদিত। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ চলছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

আল জাজিরা টেলিভিশনে বাংলাদেশকে নিয়ে মিথ্যে এবং বানোয়াট তথ্যচিত্র প্রচার করে। বাংলাদেশও এ বিষয়ে অবস্থান তুলে ধরেছে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, আল জাজিরার রিপোর্ট মিথ্যায় ভরা। অসত্য সংবাদ প্রচার করে তারা নৈতিকতার বাইরেও কাজ করেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আল জাজিরার রিপোর্টে খতিয়ে দেখা হচ্ছে। এ প্রক্রিয়া শেষ হলে ব্যবস্থা নেয়ার বিষয়ে ভাবা হবে বলে জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, আল জাজিরা অনেক সুনাম হারিয়ে ফেলেছে। এই ধরনের বানোয়াট এবং জোড়াতালি দিয়ে করায় তারা গ্রহণযোগ্যতা হারিয়েছে। সেটা আমরা দেখবো, যেখানে তথ্যগত ভুল সেটা আমরা তুলে ধরবো। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ব্যাপারে কাজ করছি।

মিয়ানমারের নতুন সরকারের সঙ্গে এখনও যোগাযোগ হয়নি বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তবে, সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের কারণ উল্লেখ করে বাংলাদেশকে একটি চিঠি দিয়েছে বলে জানান তিনি।

এ কে আবদুল মোমেন বলেন, রাখাইন সরকার একটা চিঠি দিয়েছে আমাদের রাষ্ট্রদূতকে। সেইখানে তারা বলেছে কি কারণে তারা ক্ষমতাগ্রহণ করেছে। তারা বলেছে যে ১০.৪ মিলিয়ন ভুয়া ভোট হয়েছে, সেই ভুয়া ভোটের কারণে তারা এই পদক্ষেপ নিয়েছে।

মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে কুতুপালংয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কথা বলছেন বলেও জানান এ কে আবদুল মোমেন।

এদিকে, সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের প্রয়ান দিবসের এক আলোচনা সভায় পরিকল্পনামন্ত্রী এমএ মানান বলেন আল জাজিরার উদ্দেশ্যমূলক অপপ্রচার বাংলাদেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31