IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> জাতীয় >> টপ নিউজ >> বিমানবন্দরে খাবারের গাড়ীতে মিলল পাঁচ কোটি টাকার সোনা

বিমানবন্দরে খাবারের গাড়ীতে মিলল পাঁচ কোটি টাকার সোনা

ধূমকেতু নিউজ ডেস্ক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের খাবার সরবরাহকারী ক্যাটারিং সার্ভিসের গাড়ি থেকে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ৬০ পিস স্বর্ণের বার আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় সন্দেহভাজন আট জনকে আটক করেছে সংস্থাটি।

মঙ্গলবার সকাল সাতটায় ইউএস বাংলার দুবাই থেকে আসা ফ্লাইট বিএস ৩৪২ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরে যাত্রীদের উচ্ছিষ্ট খাবারের বক্স গাড়িতে তোলা হলে সেখানে তল্লাশি চালিয়ে একটি বক্স থেকে ৬০ পিস স্বর্ণের বার আটক করে শুল্ক গোয়েন্দা দল।

পরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ তার অফিসকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস ৩৪২ বিমানবন্দরে পৌঁছালে তল্লাশি চালাই, তখন খাবার বহনকারি ক্যাটারিং গাড়ীতে স্বর্ণ পাওয়া যায়। এ ঘটনায় ইউএস বাংলার আট কর্মীকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, ইউএস বাংলার কর্মীরা এ ঘটনায় জড়িত আছেন বলে আমরা ধারণা করছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি মামলা দায়ের করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আব্দুর রউফ বলেন, অবৈধ লেনদেন, মাদক চোরাচালান ও সন্ত্রাসী কর্মকান্ডের অর্থ পরিশোধের জন্য সাধারণত বড় আকারের স্বর্ণের চোরাচালান হচ্ছে। এর পাশাপাশি পাশ্ববর্তী দেশের চোরাচালানকারীরা বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে থাকে। স্বর্ণ চোরাচালান দমনের জন্য শুল্ক গোয়েন্দা অত্যন্ত তৎপর বলে জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে প্রায় ১০০ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা দল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31