IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> জাতীয় >> টপ নিউজ >> বিমানের সেবার মান নিশ্চিতে আপোষ নয়

বিমানের সেবার মান নিশ্চিতে আপোষ নয়

ধূমকেতু নিউজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী বলেছেন, বিমানের সেবার মান নিশ্চিত করার ক্ষেত্রে কোন আপোষ করা হবে না। তিনি আজ রাজধানীর কুর্মিটোলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোটর ট্রান্সপোর্ট বিভাগের বাণিজ্যিক সেবা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিমানের সক্ষমতা আছে, এখন তা কাজে লাগাতে হবে। এখানে কর্মরত কারো বিরুদ্ধে দুর্নীতির আভাস বা কাজে অবহেলার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

‘দেশের এভিয়েশন ও পর্যটন শিল্পের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে সরকার। নীরবে পাল্টে যাচ্ছে এ দুই শিল্পের চেহারা- এ কথা উল্লেখ করে তিনি বলেন, উদ্ভাবনী, বহুমাত্রিক ও গতিশীল কর্ম পরিকল্পনার মাধ্যমে বিমানের রাজস্ব আয় বাড়াতে হবে। বিমানের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতাকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, যে দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত মহান নেতা জন্ম নিয়েছেন সে দেশ পিছিয়ে থাকতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য,করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত দেশীয় এয়ারলাইন্সগুলিকে সহায়তা করার জন্য বিগত বছরের ২৬ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অভ্যন্তরীণ ফ্লাইট এর ক্ষেত্রে প্রযোজ্য ল্যান্ডিং চার্জ, পার্কিং চার্জ, বোর্ডিং চার্জ, সিকিউরিটি চার্জ ও বিএনএইচও চার্জ শতভাগ মওকুফ করেছে সরকার। এবার বিমান মোটর সার্ভিস সেন্টারে বাণিজ্যিক সেবা কার্যক্রম শুরু হওয়ার ফলে সবাই এই আধুনিক মোটর সার্ভিস সেন্টার থেকে সাশ্রয়ী মূল্যে সেবা গ্রহণ করতে পারবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31