IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘আন্দোলনের ভয়েই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে চায় সরকার’

‘আন্দোলনের ভয়েই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে চায় সরকার’

ধূমকেতু নিউজ ডেস্ক : আন্দোলনের ভয়েই সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ছাত্র অধিকার পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।

বিক্ষোভে অংশ নিয়ে নুর বলেন, ছাত্ররা যখন নিজেরাই হলে প্রবেশ করছে, তখন শিক্ষামন্ত্রী তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করে সব পরীক্ষা বন্ধ করে দিয়েছেন। শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করছে। দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।

তিনি বলেন, কাদের মির্জা ও আওয়ামী লীগের সার্কাসের রাজনীতির শিকার হয়ে একজন সাংবাদিক নিহত হয়েছেন। আমরা এ ঘটনার প্রতিবাদে কর্মসূচি পালন করেছি। কিন্তু সাংবাদিক সংগঠনগুলো আজ কোথায়?

নুর বলেন, গণমাধ্যম সংকটময় সময় পার করছে। তারা স্বাধীন সাংবাদিকতা করতে পারছে না।

ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, বাংলার ছাত্রসমাজ শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করছে। সরকার মনে করেছে, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন তাদের জন্য হুমকির কারণ হতে পারে। যে কারণে চক্রান্তের নীলনকশা অনুযায়ী ক্যাম্পাস বন্ধ রাখা হচ্ছে।

তিনি বলেন, এই সরকার কোনো কিছুকেই ভয় পায় না, তারা শুধু ছাত্র আন্দোলনকে ভয় পায়। ছাত্র আন্দোলন দমিয়ে রাখার জন্যই ক্যাম্পাস খুলে দেওয়া হচ্ছে না।

সমাবেশে অন্য বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক রাজনীতি ধবংসের পর সরকার শিক্ষাব্যবস্থা ধবংস করতে চায়। সব কিছু চলছে, শুধু বিশ্ববিদ্যালয়গুলো চলছে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছিল। হঠাৎ করেই তা বন্ধ করে দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31