IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিক্ষা নিয়ে কোন গাফিলতি বরদাস্ত করা হবেনা: এমপি মিলননিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদাননিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নটেকনাফে আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক, আটক-৩বাগমারার শুভডাঙ্গাবাসীর সমস্যার কথা শুনতে পুরো ইউনিয়ন ঘুরলেন এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহীতে পেস্টিসাইড ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি মাহফুজ, সম্পাদক মজিবুরডেঙ্গু প্রতিরোধে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে মশারি বিতরণ ও আলোচনা সভাচাঁয়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেকের কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানামান্দায় আইওরপাড়া উচ্চবিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনহাম উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যুভারতে বিমান মহড়ায় বাংলাদেশসহ ৯ দেশ, অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানমহাদেবপুরে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের৩ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন ও অভিযাত্রী সংসদের ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন‘বিশ্ব ব্যবস্থায় রূপান্তর নয় ভাঙন চলছে’জেলা পরিষদ প্রশাসকে সম্মাননা স্মারক প্রদান
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> আজকের দিনের ইতিহাস

আজকের দিনের ইতিহাস

ইতিহাসের এই দিন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৬০৩ – ইরান ও রোম সম্রাজ্যের মধ্যে ২৪ বছরব্যাপী যুদ্ধ শুরু হয়।

১৫০০ – ডিউক লুদভিক সোফারজ ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর এবং লাম্বারদিয়া অঞ্চলের রাজধানী ও প্রধান শহর মিলান জয় করেন।

১৫৫৪ – নেদারল্যান্ডের আইন্দহোভেনে ভয়াবহ অগ্নিকার্ড সংগঠিত হয়।

১৬৬৫ – প্যারিসে পৃথিবীর প্রথম সাময়িক প্রকাশিত হয়।

১৬৯১ – ইউরোপে সর্বপ্রথম কাগুজে মুদ্রা ছাপানো হয়

১৭৫৯ – আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন মার্থা কসটিসকে বিবাহ করেন।

১৭৮১ – আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: ভার্জনীয়ার রিচমন্ড বন্দর ব্রিটিশ ক্যাপ্টেন বেনডিক্ট আরন্ল্ডের নেতৃত্বে ব্রিটিশ নৌ-বাহিনী জ্বালিয়ে দেয়।

১৭৮২ – আমেরিকার গৃহযুদ্ধ: ফ্রান্সের সেনাবাহিনী কর্তৃক ব্রিটিশ সেনানিবাস ব্রিমস্টনের সেন্ট কিটস অবরোধ।

১৮০৯ – ওসমানীয় ও বৃটিশ সরকারের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৫৪ – সান ফ্রান্সিসকোতে স্টিমারে বিস্ফোরন। এতে প্রায় ৩০০ মানুষ নিহত হয়।

১৮৬৭ – জোড়াসাঁকো ঠাকুরবাড়ীতে জোড়াসাঁকো থিয়েটার এর উদ্বোধন করা হয়।

১৮৯৬ – অস্ট্রিয়ান সংবাদপত্র সংবাদ প্রকাশ করে উইলিয়াম রনজেনের আবিস্কৃত নতুন ধরনের রশ্মী নিয়ে যা পরে এক্স-রে হিসাবে পরিচিত হয়।

১৯০০ – আইরিশ নেতা জন রেডমন্ড ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে।

১৯০৯ – কলম্বিয়া পানামাকে স্বাধীন ঘোষনা করে।

১৯১৫ – প্রথম বিশ্ব যুদ্ধে তুর্কি বাহিনী ককেশাসে পরাজয় বরণ করে।

১৯১৮ – জার্মান ওয়ার্কার পিস গঠিত হয় যা পরে নাৎসি পার্টি হিসাবে পরিচিত হয়।

১৯১৯ – জার্মানিতে ন্যাশনাল সোশালিস্ট পার্টি গঠিত হয়।

১৯২২ – কাজী নজরুল ইসলামের বিখ্যাত বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়।

১৯২৯ – দক্ষিণ স্লাভিয়াতে রাজা আলেকজান্ডারের অভ্যুত্থান।

১৯৩৩ – গোল্ডেন গেট ব্রিজের কাজ শুরু হয়।

১৯৩৪ – কলকাতার ইডেন গার্ডেনে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ক্রিকেট শুরু হয়।

১৯৩৪ – কলকাতায় ভয়াবহ হিন্দু-মুসলমান দাঙ্গা বাঁধে।

১৯৪২ – ৫৫টি জার্মান ট্যাংক উত্তর আফ্রিকায় পৌঁছায়।

১৯৫০ – ইলা মিত্রের নেতৃত্বে নাচোলে কৃষক বিদ্রোহের সূচনা হয়।

১৯৬৯ – পাকিস্তানে আইয়ুব-বিরোধী আন্দোলনের উদ্দেশ্যে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়।

১৯৭১ – প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচ মেলবোর্নে অনুষ্ঠিত। এতে অংশ গ্রহন করে অস্ট্রোলিয়া ও ইংল্যান্ড।

১৯৯৬ – জাপানের প্রধানমন্ত্রী তোমিচ মুরায়ামার পদত্যাগ করেন।

১৯৯৬ – ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের যোদ্ধা হামাস কর্মী ইয়াহিয়া আয়াস ইজরাঈলী বোমা হামলায় নিহত হন।

২০০০ – শ্রীলংকায় গৃহযুদ্ধ বাঁধে। কলম্বোয় তামিল টাইগার নেতা কুমার পুনামবালাম পুলিশের গুলিতে নিহত হন।

২০১৪ – বিএনপি ও তার জোটের দল ছাড়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জন্ম

১২২৯ – রোমান সম্রাট রিচার্ডের জন্মগ্রহণ করেন।

১৫৯২ – মুঘল সম্রাট শাহজাহান জন্মগ্রহণ করেন।

১৮৪৬ – নোবেলজয়ী জার্মান সাহিত্যিক রুডলফ অইকেন জন্মগ্রহণ করেন।

১৮৫৫ – সেফটি ব্লেডের আবিষ্কারক কিং জিলেট জন্মগ্রহণ করেন।

১৮৮৫ – ইতালিয়ান বংশোদ্ভুত ইংরেজ কবি হামবার্ট উলফ জন্মগ্রহণ করেন।

১৯২৮ – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো জন্মগ্রহন করেন।

১৯৩৮ – ছড়াকার সুকুমার বড়ূয়া জন্মগ্রহণ করেন।

১৯৪০ – লেখক অনুবাদক ফরুজ্জামান চৌধুরী জন্মগ্রহণ করেন।

১৯৬৯ – আমেরিকান গায়ক মার্লীন ম্যানসন জন্মগ্রহণ করেন।

মৃত্যু

৮৪২ – বাগদাদের খলিফা আল মুতাসিম ইন্তেকাল করেন।

১০৬৬ – ইংল্যান্ডের রাজা এডওয়ার্ডের মৃত্যু হয়।

১৩২৬ – আলাউদ্দিন খিলজি মৃত্যুবরণ করেন।

১৮৯০ – প্রথম ভারতীয় ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর মৃত্যুবরণ করেন

১৯৮১ – রসায়নে নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী হ্যারল্ড কেইটন উর মৃত্যুবরণ করেন।

১৯৩৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০তম রাষ্ট্রপতি ক্যালভিন কুলিজ মৃত্যুবরণ করেন।

১৯৯৪ – কথাসাহিত্যক ও সঙ্গীত শিল্পী সুচরিত চৌধুরী মৃত্যুবরণ করেন।

১৯৯৫ – প্রথম বাঙালী মুসলমান অভিনেত্রী বনানী চৌধুরী মৃত্যুবরণ করেন।

দিবস

গণতন্ত্র বিজয় দিবস (বাংলাদেশ আওয়ামী লীগ), গণতন্ত্র হত্যা দিবস (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), জাতীয় পাখি দিবস (যুক্তরাষ্ট্র), সন্তানকে কাজে নিয়ে যাওয়ার দিবস (অস্ট্রেলিয়া), তুসিন্দা (সাইবেরিয়া, মন্টিনেগ্রো)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031