IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউক্রেনে রুশ হামলার ফল হবে ভয়ঙ্কর

ইউক্রেনে রুশ হামলার ফল হবে ভয়ঙ্কর

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন হবে ‘ভয়ঙ্কর’ এবং এতে উল্লেখযোগ্য সংখ্যক হতাহাতের ঘটনা ঘটতে পারে।

এমন এক সময়ে তিনি এ মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্র ইউক্রেন সংকটকে কেন্দ্র করে পূর্ব ইউরোপে আরও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

বিবিসির খবরে শনিবার বলা হয়, ইউক্রেন সীমান্তের কাছে এক লাখ সেনা মোতায়েনকে জেনারেল মিলি ‘শীতল যুদ্ধে’র (স্নায়ুযুদ্ধ) পর সবচেয়ে বড় সেনা সমাবেশ বলে বর্ণনা করেছেন।

তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, কূটনৈতিক প্রচেষ্ঠার মাধ্যমে সংঘাত এখনো এড়ানো যেতে পারে।

রাশিয়ার এ হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছে এবং ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনকে হুমকি বলে বর্ণনা করেছে।

পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সময় শুক্রবার বাইডেন সরকারে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জেনারেল মিলি বলেন, ‘যে হারে রাশিয়া ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়েছে, তারা যদি হামলা চালায়, তাহলে তার ফলাফল হবে গুরুতর।’

মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান বলেন, ‘এটা যদি ইউক্রেনে হামলা চালায়, এটা হবে উল্লেখযোগ্য, উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের কারণ।’

মার্কিন জেনারেল সতর্ক করে বলেন, ঘনবসতিপূর্ণ গ্রামীণ এলাকায় লড়াইটা হবে ‘ভয়ঙ্কর’।

শুক্রবার প্রকাশিত আল জাজিরার এক খবরে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার মূল দাবিটি মেনে নেয়নি।

এ প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পূর্ব-ইউরোপে অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ইউক্রেন যাতে নিজেকে রক্ষা করতে পারে, সেজন্য তাকে সহযোগিতা দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।

এর আগে গত সপ্তাহে পেন্টাগন জানিয়েছিল, অল্প সময়ের নোটিসে যাতে মোতায়েন করা যায়, এ ধরনের সাড়ে আট হাজার মার্কিন সেনা প্রস্তুত রয়েছেন।

গত বছরের শেষ দিকে ইউক্রেন সীমান্তের কাছে এক লাখের বেশি সেনা সমাবেশ ঘটনায় রাশিয়া। পশ্চিমা দেশগুলোর দাবি, ইউক্রেনে হামলা চালাতে এ সেনা সমাবেশ ঘটিয়েছে রাশিয়া।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31