IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> নিউইয়র্কে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

নিউইয়র্কে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে মোদাসসার খন্দকার (৩৬) নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী নিহত হয়েছেন। ব্রুকলিনের সাইপ্রেস হিলস সেকশনে নিজ বাড়ির বাইরে গুলিতে প্রাণ হারান তিনি।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার রাত পৌনে ১২টার দিকে সাইপ্রেস হিলস এলাকা থেকে একজন গুলির শব্দ শুনে পুলিশে ফোন দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ফুটপাতে পড়ে থাকতে দেখে। এ সময় তার চেতনা ছিল না।

পরে জ্যামাইকা হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

নিহত মোদাসসার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও ছেলের সঙ্গে সাইপ্রেস হিলসে থাকতেন বলে তার সহকর্মী ও প্রতিবেশী জানিয়েছেন।

সেখানকার বাসিন্দা মোহাম্মদ কাওয়ার গণমাধ্যমকে বলেন, ওই এলাকায় গত কয়েক সপ্তাহে বেশ কয়েকবার গোলাগুলির শব্দ শোনা গেছে। আজ আমি যখন এখানে গাড়ি থামিয়েছি নিউইয়র্ক পুলিশ এসে জিজ্ঞাসা করলেন, আমি কোনো গুলির শব্দ শুনেছি কী না। আমি বললাম শুনেছি। এই এলাকায় এটা সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। আর এই বিষয়টি নিয়ে আমি খুব চিন্তিত।

এদিকে, কমিউনিটি অ্যাক্টিভিস্ট পরিচয় দেওয়া খাইরুল ইসলাম খোকন স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, এই হত্যাকাণ্ড গাড়ি ছিনতাইয়ের জন্যও হতে পারে।

তিনি বলেন, এই এলাকায় অনেক অপরাধ ঘটছে। আমরা ব্রুকলিন এবং কুইন্সের সীমান্তে বাস করি। প্রতি সপ্তাহে এখানে প্রচুর লুটপাট চলে। আমাদের সাহায্য দরকার। নিউইয়র্ক সিটির চারপাশে প্রচুর বন্দুক সহিংসতার ঘটনা ঘটে। এসব এখনই বন্ধ হওয়া দরকার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31