IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> খেলা >> কুমিল্লার শিরোপা জয় নিয়ে যা বললেন সালাউদ্দিন ও ইমরুল

কুমিল্লার শিরোপা জয় নিয়ে যা বললেন সালাউদ্দিন ও ইমরুল

ধূমকেতু নিউজ ডেস্ক : ফাইনালের আগেই দুই দলের মাস্টার মাইন্ডরা জানিয়েছিলেন শেষ বল পর্যন্ত হবে লড়াই। যারা স্নায়ুর চাপ নিতে পারবে তারাই ঘরে নেবে শিরোপা, হলোও তাই।

হাতে ছিলো ৫ উইকেট, ১৮ বলে দরকার ছিল ১৮ রান। এমন অবস্থা থেকে ম্যাচ বের করতে পারায় ছেলেদের প্রসংশায় পঞ্চমুখ কোচ সালাউদ্দিন। আর অধিনায়ক ইমরুল এগিয়ে রাখলেন বোলারদের।

এদিকে ব্যাটিং ব্যর্থতা কিছুটা ভোগালেও কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস প্রশংসায় ভাসিয়েছেন দলটির বোলারদের। তৃতীয়বারের মতো বিপিএল শিরোপা ঘরে তুলতে পেরে, দারুণ খুশি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল। অপরদিকে, অল্পের জন্য শিরোপা হাতছাড়া হওয়ায় হতাশ ফরচুন বরিশালের কোচ খালেদ মাহমুদ সুজন ও অধিনায়ক সাকিব আল হাসান। তবে পরের আসরে আরও শক্তভাবে ফিরে আসার আশ্বাস ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমানের।

দেশ বরেণ্য ক্রিকেট কোচ মো. সালাউদ্দিন মনে করেন, শেষ বল পর্যন্ত ম্যাচের চাপ ধরে রাখতে পারাতেই জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিনি বলেন, খেলা তো আমার মনে হয় পুরোটাই বরিশালের হাতেই ছিল। আমার মনে হয় তারা খারাপ খেলেছে।

কিন্তু আমি আমাদের ছেলেদের ক্রেডিট দিবো, কারণ ওরা শেষ পর্যন্ত নার্ভটা ধরে রেখেছে। লাস্ট ৩ ওভারেও কিন্তু খেলাটা বরিশালের হাতেই ছিল। সেখান থেকে বোলাররা যেভাবে কামব্যাক করেছে এটার পুরো ক্রেডিট আমাদের ছেলেদেরই।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস বলেন, আমি বিদেশিদের ওপর ট্রাস্ট করতে চাই না। আমি শহিদুলকে বলেছিলাম যে, আমি চাই তুই এই ম্যাচটা জিতাবি। এবং ওকে যেভাবে বোলিংয়ের ইন্সট্রাকশন দিয়েছিলাম ও এক্স্যাক্টলি সেটাইয়া করেছে। এজন্য আমারও ফিল্ডিং সেটআপ করতে সুবিধা হয়েছে। এভাবে শিরোপা জিতবো ভাবিনি। ব্যাটিং নিয়ে কিছুটা হতাশা ছিলো। তবে বোলাররা দুর্দান্ত করেছে। সব মিলিয়ে দলীয় নৈপূণ্যে শিরোপা জিতেছি আমরা।

আর শেষ মুহূর্তের এমন হারে হতাশা ফরচুন বরিশালের শিবিরে। কোচ সুজন মানতে পারছেন না এমন হার। তিনি বলেন, আমি একটু আপসেট যে আমি ছেলেদের ইমপ্রুভমেন্ট দেখছি না। আমি ওদের কাছে অনেক বেশি এক্সপেক্ট করি টু বি ভেরি অনেস্ট। ওরা সবাই কোয়ালিটি প্লেয়ার্স। কিন্তু আপনি যদি ম্যাচেই সেটা প্রমাণ করতে না পারেন, তাহলে কোথায় প্রমাণ করছেন সেটা।

অপরদিকে, ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান সিরিজ সেরা হলেও শিরোপা তার জন্য গুরুত্বপূর্ণ ছিলো বলে জানান। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ ছিলো, দুইদলই ভাল খেলেছে। তবে যোগ্য দল হিসেবে শিরোপা জিতেছে কুমিল্লা। আগামী বছর আমরা ভাল করবো। টুর্নামেন্ট সেরার পুরস্কারের চেয়ে শিরোপা জিততে পারলে বেশি ভাল লাগতো।

এদিকে, ৩য় বারের মত শিরোপা হাতে তুলতে পেরে বাঁধ ভাঙ্গা খুশিতে ভাসছে দলটি চেয়ারপার্সন নাফিসা কামাল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন বলেন, তৃতীয়বারের মতো শিরোপা জিততে পেরে খুবই ভাল লাগছে। আমাদের খেলোয়াড়দের ওপর আমার আস্থা ছিল, তারা আস্থার প্রতিদান দিয়েছেন। টুর্নামেন্টের অভিজ্ঞতা যতোটা কঠিন ছিলো, এখন ততটাই ভাল লাগছে।

আর ফরচুন বরিশাল পরের আসরে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে চায় বলে জানালেন ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, আমাদের প্লেয়াররা সর্বোচ্চ চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি।

ক্রিকেট নিয়ে সামনে আমাদের আরও পরিকল্পনা আছে। আমরা প্লেয়ার হান্টিংয়ে যাবো, বিভাগীয় বা জেলা পর্যায়েও প্লেয়ার হান্টিংয়ের পরিকল্পনা আছে আমাদের। আমরা স্কুল পর্যায়েও প্লেয়ার হান্ট শুরু করবো বলে পরিকল্পনা আছে। এমনকি বরিশালে ওয়ার্ড পর্যায় থেকেও খেলোয়াড় বের করার পরিকল্পনা আমাদের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31