IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> খেলা >> চেলসির ‘অভিভাবকত্ব’ ছাড়লেন রুশ ধনকুবের

চেলসির ‘অভিভাবকত্ব’ ছাড়লেন রুশ ধনকুবের

ধূমকেতু নিউজ ডেস্ক : ইংলিশ ক্লাব হলেও চেলসির মালিক একজন রাশিয়ান, ধনকুবের রোমান আব্রামোভিচ। স্বভাবতই রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকেই সমালোচনার মুখে ছিলেন তিনি।

অবশেষে চাপের মুখে চেলসির ‘অভিভাবকত্ব’ হস্তান্তর করলেন আব্রামোভিচ। ক্লাবের দেখাশোনার দায়িত্ব চেলসিরই চ্যারিটেবল ফাউন্ডেশনের হাতে তুলে দিয়েছেন তিনি। ২৬ ফেব্রুয়ারি শনিবার চেলসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে জানানো হয়, ক্লাবের মালিকানা না ছাড়লেও আব্রামোভিচ ক্লাবের সকল দায়দায়িত্ব চেলসি ফাউন্ডেশনের ট্রাস্টিদের কাছে হস্তান্তর করেছেন।

রাশিয়া হামলা শুরুর পর থেকেই দেশটির ওপর আসতে শুরু করেছে নানা নিষেধাজ্ঞা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপরও নিষেধাজ্ঞা পড়েছে।

যুক্তরাজ্যের পার্লামেন্টে আব্রাহামোভিচের ওপরও নিষেধাজ্ঞা আরোপের দাবি ওঠার পর শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার কিছুক্ষণ আগে এই সিদ্ধান্ত জানান ৫৫ বছর বয়সী এই ব্যবসায়ী।

এক বিবৃতিতে আব্রামোভিচ বলেন, ‘চেলসির ২০ বছরের মালিকানার সময়ে আমি সবসময় ক্লাবের স্বার্থ সবার আগে দেখেছি। আর এই সময় আমি কেবল ক্লাবের একজন কর্মকর্তা হিসেবেই নিজেকে ভেবেছি। যার কাজ ক্লাবের উন্নতির জন্য কাজ করা ক্লাবের ভবিষ্যৎ মজবুত করা। সেইসঙ্গে সমাজে ইতবাচক ভূমিকা রাখা।’

২০০৩ সালে চেলসির মালিকানা কেনেন আব্রাহামোভিচ। তার সময়ে দারুণ সব সাফল্য পেয়েছে ক্লাবটি। প্রিমিয়ার লিগে তারা যে ৬টি শিরোপা জিতেছে তার ৫টিই এই সময়ে। দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার দুটিই এসেছে তার মালিকানায়, ২০১১-১২ ও ২০২০-২১ মৌসুমে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31