IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> তেল ছাড়াই মুরগির মাংস রাঁধবেন যেভাবে

তেল ছাড়াই মুরগির মাংস রাঁধবেন যেভাবে

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বাস্থ্য সচেতনরা বরাবরই কম তেলে রান্না করা খাবার খেতে পছন্দ করেন। তেল স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। এ কারণেই ওজন কমাতে কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তেলবিহীন খাবারের বিকল্প নেই।

এখন তেলের বাজারে আগুন। তাই অনেকটা মিতব্যায়ী হয়েই তেল খরচ করতে হবে। প্রতিদিনের খাবারে মুরগির মাংস কমবেশি সবাই খান। তবে কখনো কি তেল ছাড়া মুরগির মাংস রান্না করে খেয়েছেন?

না খেয়ে থাকলে এখনই সেরা সময় রেসিপি অনুসরণ করে স্বাস্থ্যকর উপায়ে তেল ছাড়া মুরগির মাংস রান্না করার। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. মুরগির মাংসের টুকরো
২. পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
২. আদা বাটা সামান্য
৩. রসুন বাটা ১ চা চামচ
৪. জিরা বাটা ১ চা চামচ
৫. দারুচিনি আস্ত ১টি
৬. এলাচ ২-৩টি
৭. লবণ পরিমাণমতো
৮. হলুদের গুঁড়া সামান্য ও
৯. মরিচের গুঁড়া ১ চা চামচ।

পদ্ধতি

একটি ননস্টিকি ফ্রাইপ্যানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা দিয়ে নাড়তে থাকুন। মসলার পানি শুকিয়ে আসলে তাতে সামান্য পানি দিয়ে নাড়তে থাকুন। চুলার আঁচ হালকা রাখুন।

কিছুক্ষণ পর পরিমাণমতো দারুচিনি, এলাচ, লবণ, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নাড়ুন। মসলা শুকিয়ে গেলে আবারো পানি দিয়ে নাড়ুন।

মসলা কষানো হলে মাংসের টুকরোগুলো দিয়ে নাড়ুন। কিছুক্ষণ পর পাত্রের মুখ ঢেকে দিন। মাংস সেদ্ধ হলে একটু ঝোল ঝোল রেখে বা ঘন করে নামিয়ে ফেলুন।

ব্যাস সহজেই তৈরি হয়ে গেল তেল ছাড়া মুরগির মাংস রান্না। এবার গরম গরম পরিবেশন করুন ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news