IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> নিজেই তৈরী করুন সুস্বাদু পানীয় বোরহানি

নিজেই তৈরী করুন সুস্বাদু পানীয় বোরহানি

ধূমকেতু নিউজ ডেস্ক : বোরহানি খেতে কে না পছন্দ করেন! চট্টগ্রামের বিখ্যাত ও সুস্বাদু পানীয় হলো বোরহানি। সাধারণত পোলাও বা বিরিয়ানির মতো ভারী খাবারের পর বোরহানি খাওয়ার চল রয়েছে দেশের সর্বত্র।

বোরহানি স্বাদেও যেমন অনন্য, তেমনি স্বাস্থ্যকরও বটে। বোরহানির প্রধান উপকরণ হলো টকদই, যা স্বাস্থ্যের জন্য উপকারী।

বোরহানি খেলে দ্রুত পেট ঠান্ডা হয় ও খাবার হজম হয়। এছাড়া বোরহানিতে কাঁচা মরিচ থাকায় এই পানীয়তে থাকে ভিটামিন সি, যা রক্ত পরিষ্কার রাখে।

যেহেতু তাপমাত্রা এখন অনেকটাই বেড়েছে, তাই এক গ্লাস বোরহানি খেয়ে মুহূর্তেই পেতে পারেন স্বস্তি। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. টকদই ১ কাপ
২. পুদিনা পাতা কুচি
৩. বিট লবণ আধা টেবিল চামচ
৪. কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ
৫. ধনে গুঁড়া ১ চা চামচ
৬. গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ
৭. পানি পরিমাণ মতো ও
৮. চিনি ৩ চা চামচ।

পদ্ধতি

প্রথমে ব্লেন্ডারে টকদই, পুদিনা পাতা, ধনেপাতা কুচি, বিট লবণ, কাঁচা মরিচ কুচি, ভাজা ধনে গুঁড়া, গোলমরিচ গুঁড়া, পানি ও চিনিসহ সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন।

ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু বোরহানি। ঠান্ডা বোরহানি খেতে চাইলে গ্লাসে ঢেলে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। পরিবেশনের আগে বোরহানির ওপর ছড়িয়ে নিতে পারেন পুদিনা পাতা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ