IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> রাশিয়ায় ঢুকতে পারবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী

রাশিয়ায় ঢুকতে পারবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ দেশটির ১৩ জন মন্ত্রী ও সাংসদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়াকে আন্তর্জাতিক পর্যায় থেকে বিচ্ছিন্ন করতে ও রুশ অর্থনীতিকে চাপে ফেলতে লাগামহীনভাবে রাজনৈতিক প্রচারণা চালিয়ে যাচ্ছে লন্ডন। এ জন্য পাল্টা পদক্ষেপ হিসেবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বরিস জনসন ছাড়াও রুশ নিষেধাজ্ঞার আওতায় থাকা আরও কয়েক জন হলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস, প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস, বিচারমন্ত্রী ডমিনিক রাব ও স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল।

নিষেধাজ্ঞার তালিকায় ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির সাংসদ থেরেসা মে এবং স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা র্স্টারজিওনও রয়েছেন।

রুশ নিষেধাজ্ঞার আওতায় থাকায় তারা কেউই রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনসহ মার্কিন শীর্ষ কর্মকর্তাদের ওপর একই রকমের নিষেধাজ্ঞা আরোপ করেছিল মস্কো।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপরই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় ব্রিটেন। এর প্রতিক্রিয়ায় এবার ব্রিটেনের ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31