IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারি
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘সেনারা রাশিয়ার বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করবে’

‘সেনারা রাশিয়ার বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারিওপল শহরে অবস্থানরত সেনাদেরকে আত্মসমর্পণের জন্য রাশিয়া যে সময়সীমা বেঁধে দিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে কিয়েভ সরকার।

ইউক্রেনের প্রধানমন্ত্রী দেনিস শ্মেহাল বলেছেন, তার দেশের সেনারা আত্মসমর্পণ করবে না বরং শেষ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে মারিওপল শহরে লড়াই করবে।

তিনি বলেন, সেনারা জীবন বাজি রেখে শেষ পর্যন্ত লড়াই করতে চায় বলে এখনো মারিওপল শহরের পতন ঘটে নি। মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি’র “দিস উইক” প্রোগ্রামে রোববার তিনি এসব কথা বলেন। তার কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের জন্য রাশিয়ার বেঁধে দেয়া সময়সীমা শেষ হয়।

পহেলা মার্চ থেকে মারিওপল শহর অবরুদ্ধ করে রেখেছে রাশিয়ার সেনারা এবং শহরটিতে ইউক্রেনের কত সেনা আটকা পড়েছে তা পরিষ্কার নয়।

এর একদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি মারিয়াপল শহরে ইউক্রেনের সেনাদেরকে হত্যা করা হয় তাহলে মস্কোর সঙ্গে শান্তি আলোচনা বাতিল করা হবে। অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই বলেছেন যে, ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা কানাগলিতে পড়েছে।

এবিসি নিউজের অনুষ্ঠানে ইউক্রেনের প্রধানমন্ত্রী আরও বলেন, “সম্ভব হলে রাশিয়ার সঙ্গে তার দেশ কূটনৈতিক সমাধান চায়, তবে রাশিয়া যদি আলোচনা না চায় তাহলে আমরা শেষ পর্যন্ত লড়াই করব, আমরা আত্মসমর্পন করবো না।” রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি পশ্চিমা দেশগুলোর কাছে আরো অস্ত্র এবং অর্থনৈতিক সহায়তার আবেদন জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31