IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি
Home >> টপ নিউজ >> বিশেষ নিউজ >> পৃথিবী আরও অনেক মহামারির মুখোমুখি হবে

পৃথিবী আরও অনেক মহামারির মুখোমুখি হবে

ধূমকেতু নিউজ ডেস্ক : জলবায়ু পরিবর্তনের প্রভাবে আরো অনেক মহামারির মুখোমুখি হবে পৃথিবী। আগামী ৫ দশকে বিভিন্ন প্রজাতির ভাইরাসে অন্তত ১৫ হাজার সংক্রমণের ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করছেন গবেষকরা। বিজ্ঞানভিত্তিক পত্রিকা ন্যাচারে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য।

জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা এরইমধ্যে প্রত্যক্ষ করছে পৃথিবী। আগামী দশকগুলোতে এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কেবলমাত্র পরিবেশের ক্ষতি নয়, ভাইরাসের বিস্তারেরও বড় কারণ।

সম্প্রতি ব্রিটিশ জার্নাল ন্যাচারে প্রকাশিত ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে এক প্রাণী থেকে অন্য প্রাণীতে ভাইরাসের সংক্রমণ বাড়ার ঝুঁকি’ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তন বাস্তুতন্ত্রের মূলে আঘাত হেনেছে। বরফ ও অরণ্যের সুপ্ত জীবাণুরা খুঁজে পাচ্ছে নিঃসরণের পথ।

গবেষণা বলছে, ২০৭০ সাল নাগাদ ৩ হাজারের বেশি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী তার আবাসস্থল পরিবর্তনে বাধ্য হবে, সঙ্গে নিয়ে আসবে বিভিন্ন ধরনের পরজীবী ও জীবানু। অনকূল পরিবেশ পেলে এসব ভাইরাস এক প্রাণী থেকে অন্য প্রাণীতে সংক্রমিত হবে।

এরমধ্যে কমপক্ষে ১০ হাজার প্রজাতির ভাইরাস এখন বন্য প্রাণীর মধ্যে সুপ্ত থাকলেও, উষ্ণতা বাড়লে সংক্রমিত হতে পারে মানুষের শরীরে।

উচ্চতাপে জীবন ধারণ ও দূর পাল্লার ভ্রমণে সক্ষম বাদুড়ের মতো প্রাণী সংক্রমণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন গবেষকরা।

ঝুঁকির তালিকায় শীর্ষে এশিয়া ও আফ্রিকার দেশগুলো। সঠিক ও ধারাবাহিক পর্যবেক্ষণের অভাবে ওইসব অঞ্চলে ভাইরাসের গতিবিধি নির্ণয় করাও কঠিন বলে মত গবেষকদের।

এ অবস্থায় মানুষ ও প্রাণী- উভয়ের জন্য প্রাকৃতিক ভারসাম্য ও সমতাভিত্তিক জনস্বাস্থ্য ব্যবস্থার বিকল্প নেই বলে মনে করছেন গবেষকরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930