IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> বিনোদন >> গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী গুহ

গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী গুহ

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতীয় অভিনেত্রীদের ওপর যেন দুর্যোগ নেমে এসেছে। কলকাতার অভিনেত্রী পল্লবী দের অস্বাভাবিক মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই টালিউডের আরেক অভিনেত্রী বিদিশা দের মৃত্যুর খবর ভেসে আসে।

বিদিশার মৃত্যু নিয়ে কলকাতাজুড়ে চাঞ্চল্য ছড়ানোর মধ্যেই আরেক দুঃসংবাদ ভেসে এলো।

অবশ্য এবার মৃত্যু নয়; অল্পের জন্য প্রাণে বাঁচলেন কলকাতার আরেক অভিনেত্রী অনন্যা গুহ।

মিঠাই-এর ‘সিরিয়াল দাদা’র নতুন বউয়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী অনন্যা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পশ্চিমবঙ্গের বৌবাজার থেকে টালিউডের স্টুডিওপাড়ায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী অনন্যা গুহ। তার বাবাও দুর্ঘটনাকবলিত। এসপি মুখার্জি রোড দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় আমচকাই একটি গাছ উল্টে এসে পড়ে তাদের ওপর।

এ ঘটনায় অনন্যার গাড়িটি দুমড়েমুচড়ে গেছে। গাড়ির দরজা খুলে তাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করেন স্থানীয়রা। অভিনেত্রী ও তার বাবার বড় ধরনের আঘাত লাগেনি।

তবে দুর্ঘটনার জেরে অনেকটাই বিধ্বস্ত ও আতঙ্কিত হয়ে পড়েছেন অনন্যা ও তার বাবা।

এদিকে খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ ও দমকল বাহিনী। তারা গাছটি কেটে সরিয়ে নিয়েছেন।

দমকল বাহিনীর ধারণা, গত শনিবারের কালবৈশাখীর দাপটে গাছের গোড়া আলগা হয়ে গিয়েছিল। আর সেটি উল্টে পড়েছে অনন্যার গাড়ির ওপর। গাড়ির ভেতরে না থাকলে বাবাসহ প্রাণ হারাতেন অনন্যা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news