IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বানেশ্বর হাটের জমে উঠেছে আমের বাজার

বানেশ্বর হাটের জমে উঠেছে আমের বাজার

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজশাহী জেলার বড় আমের হাটগুলোর মধ্যে পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটের নাম প্রথমে আসে। এই হাটে প্রতিদিন লাখ লাখ টাকার আম কেনাবেচা হয়ে থাকে। এই হাট ছাড়াও মৌসুমভিত্তিক উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে কয়েকটি স্থানে অস্থায়ীভাবে আমের বাজার গড়ে উঠেছে।

বর্তমানে গোপালভোগ, লখনাভোগ, রানিপছন্দ, খিরসাপাতসহ (হিমসাগর) প্রতিদিন স্থানীয় বিভিন্ন জাতের আম পাওয়া যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহের ভেতরে বাকি কয়েকটি জাতে আমবাজারে আসবে।

সোমবার দুপুরে সরেজমিন ঘুরে দেখা গেছে, বানেশ্বর হাটের পেঁয়াজ হাটায় এবং বিড়ালদহ এলাকাজুড়ে আমের অস্থায়ী হাট বসেছে। বিশাল আমের হাটে প্রতিদিন সকাল থেকে কেনাবেচা চলছে। ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে বানেশ্বর আম হাট এখন প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে।

যার ফলে পুঠিয়া, দুর্গাপুর, বাগমারা, বাঘা, চারঘাট উপজেলা এবং নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলাসহ বিভিন্ন অঞ্চলের বেশিরভাগ আম বিক্রেতাগণ আম বিক্রি করতে আসছেন বানেশ্বর ও বিড়ালদহ বাজারে। এ ছাড়া বেলপুকুর শাহবাজপুর শিবপুরহাটসহ বিভিন্ন গ্রাম এলাকাগুলোতে অস্থায়ীভাবে আমের বাজার বসেছে।

আম বিক্রেতারা বলছেন, অন্য বছরের তুলনায় এ বছর আমের বাজার অনেক ভালো। গোপালভোগ এক মণ আম এক হাজার ৭০০ টাকা থেকে এক হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। হিমসাগর-বিক্রি হচ্ছে এক হাজার ৮০০ থেকে এক হাজার ৯০০ টাকা করে। এ ছাড়া বিভিন্ন জাতের স্থানীয় আটিজাতের আম প্রকারভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে।

আড়তদার ও আমচাষিরা বলছেন, এ বছর ঝড়ে আমের ব্যাপক ক্ষতি হওয়ার কারণে আম উৎপাদন কম হয়েছে। যার জন্য আম চড়া দামে বিক্রি হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, সিলেট ও খুলনা থেকে পাইকারি ব্যবসায়ীরা আসতে শুরু করেছে।

পুঠিয়ার আমবাগান মালিক আব্দুল আউয়াল যুগান্তরকে বলেন, রাজশাহী জেলার সর্ববৃহৎ আমের বাজার হিসাবে পুঠিয়ার বানেশ্বর হাটের সুনাম রাজধানীসহ সারা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। বেশিরভাগ ক্রেতারা বাজার ঘুরে দেখেশুনে নিজেরাই চাষিদের কাছ থেকে আম কিনছে।

অপর এক আমচাষি বলেন, যোগাযোগব্যবস্থা ভালো হওয়ার কারণে এখানে অল্প খরচে ভালো দামে আম বিক্রি করা যায়। আম ব্যবসায়ীরাও খুব সহজেই বানেশ্বরবাজার থেকে আম কিনে করে দেশের বিভিন্ন মোকামে পাঠাতে পারেন।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন জানান, জেলায় ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। চলতি মৌসুমে হেক্টরপ্রতি গড় ফলন ধরা হয়েছে ১১ দশমিক ৫৯ টন। সেই হিসেবে দুই লাখ ১৪ হাজার ৬৭৬ টন আম উৎপাদন হতে পারে বলে আশা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31