IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> সহজেই তৈরির লিচুর পায়েস

সহজেই তৈরির লিচুর পায়েস

ধূমকেতু নিউজ ডেস্ক : গ্রীষ্মকালকে বলা হয় ফল খাওয়ার আদর্শ সময়। এ সময় বাজারে লিচুসহ অনেক ফল পাওয়া যায়। যা সারাবছর খুব একটা পাওয়া যায় না। নিশ্চয়ই এতদিনে পাকা রসালো লিচু খেয়েছেন। পুষ্টিগুণের দিক থেকে এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন সি। ত্বকের যত্নেও লিচু অপরিহার্য।

লিচু কিন্তু অনেকভাবেই খাওয়া যায়। লিচুপ্রেমী যারা আছেন তারা খেতে পারেন লিচুর শরবত, পায়েস কিংবা ভর্তা। আজ চলুন জেনে নেওয়া যাক লিচুর পায়েস তৈরির সহজ রেসিপিটি-

উপকরণ
১. দুধ ১ লিটার
২. গোবিন্দভোগ চাল ১ কাপ
৩. খোয়া ক্ষীর ২-৩ টেবিল চামচ
৪. কুচি করে কাটা লিচু ৮-১০টি
৫. চিনি স্বাদমতো
৬. কাজু, বাদাম, পেস্তা, কিশমিশ কুচি আধা কাপ
৭. এলাচ দুটি
৮. তেজপাতা দুটি

পদ্ধতি
প্রথমে মাঝারি আঁচে একটি প্যানে দুধ ভালোভাবে ফুটিয়ে নিন। দুধ ফুটে ঘন হয়ে এলে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে দিন। চাল সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন। চাল সেদ্ধ হয়ে এলে এলাচ গুঁড়া ও তেজপাতা দিন। কিছুক্ষণ রান্না করার পর কুচি করে রাখা লিচু দিন। এরপর খোয়া ক্ষীর ও স্বাদমতো চিনি দিয়ে নাড়তে থাকুন। পায়েস ঘন হয়ে এলে পাত্রে ঢেলে নিন। উপরে কাজুবাদাম, কিশমিশ, পেস্তা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার লিচুর পায়েস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news