IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে চুরির স্বীকারোক্তি আদায়ে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগনেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৫০০দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কাবাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু,” মৃতপ্রায় নবজাতককে রেফার্ডের অভিযোগ‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> ত্বকের যত্নে খাঁটি ঘি

ত্বকের যত্নে খাঁটি ঘি

ধূমকেতু নিউজ ডেস্ক : রান্নার স্বাদ বাড়ায় ঘি। তবে এটি শুধু রান্নায় নয় ,ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্যও ব্যবহার করা হয়। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে বেশ ভালো কাজ করে ঘি। ঘরোয়া কিছু উপায়ে ঘি ব্যবহার করে আপনি পেতে পারেন এক প্রাণবন্ত উজ্জ্বল ত্বক।

আসুন পদ্ধতি গুলো জেনে নেই-  আঙুলে কয়েক ফোঁটা ঘি নিয়ে আলতো করে চোখের নিচে প্রতিদিন রাতে মালিশ করে ঘুমিয়ে পরুন। সকালে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে এটি আপনার চোখের নিচের কালো দাগ দূর করবে। এছাড়া সামান্য একটু ঘি নিয়ে ঠোঁটে মেখে সারারাত রেখে দিতে পারেন এতে করে ঠোঁট ফাটা রোধ হবে। ঠোঁট থাকবে কোমল ও মলীন।

 ত্বকে রোদে পোড়াভাব দূর করতে ঘি বেশ কার্যকরী। কাঁচা দুধ, মসুর ডালের সঙ্গে ঘি মিশিয়ে তৈরি করুন ফেস প্যাক। এই প্যাক ব্যবহার করে ২০ মিনিট অপেক্ষার পর ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক রোদের পোড়াভাব দূর করার পাশাপাশি ত্বককে ব্রাইট করবে।

 ত্বকের মৃত কোষ, তৈলাক্ত ভাব ও ব্রণ দূর করতে সাহায্য করে ঘি। এর জন্য ব্যবহার করতে পারেন ঘি এর ফেস প্যাক। ঘি এর ফেস প্যাক তৈরির জন্য ২ চামচ ঘি, পরিমাণমত বেসন ও সামান্য একটু দুধ মিশিয়ে নিন। মুখে গলায় এমনকি হাতেও ব্যবহার করতে পারেন এই ফেস প্যাক। ভালো উপকার পেতে সপ্তাহে অন্তত ২-৩ বার ব্যবহার করার চেষ্টা করুন।

 ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে থাকে ঘি। এর জন্য সপ্তাহে একবার ঘি এর সাথে মধু মিশিয়ে সারামুখে মেখে ২৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ভালো একটি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকে বলিরেখা অনেকটা কমে আসবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ