IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> নিজেই তৈরির করুন আমের মালপোয়া

নিজেই তৈরির করুন আমের মালপোয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : আম খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। গরম আসতেই আম খাওয়ার প্রতিযোগিতা শুরু হয়। আমের পুষ্টিগুণ শরীরের জন্যও অনেক উপকারী। এখনই আমের তৈরি বিভিন্ন পদ তৈরির সেরা সময়।

পাকা আমের পুডিং, আমসত্ত্ব, পানীয়, পায়েসসহ বিভিন্ন পদ কমবেশি সবাই খেয়েছেন। চাইলে পাকা আমের মালপোয়া তৈরি করে খেতে পারেন। এটি একবার খেলে মুখে লেগে থাকবে সব সময়। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. ময়দা ২০০ গ্রাম
২. মৌরি ১ চা চামচ
৩. এলাচ ১ চা চামচ
৪. ঘি ১ কাপ
৫. পানি ২৫০ মিলিলিটার
৬. খোয়া ক্ষীর ৫০ গ্রাম
৭. সুজি ১০০ গ্রাম
৮. বেকিং পাউডার আধা চা চামচ
৯. দুধ আধা লিটার
১০. চিনি ২৫০ গ্রাম
১১. আমরস ১০০ মিলি লিটার ও
১২. জাফরান সামান্য।

পদ্ধতি

প্রথমেই আমরস তৈরি করে নিতে হবে। এজন্য লাগবে- এলাচ গুঁড়া ১/৪ চা চামচ, জাফরান ১ চিমটি, আম ২টি, দুধ ১-২ টেবিল চামচ ও চিনি ১ টেবিল চামচ। আম ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ব্লেন্ড এলাচ গুঁড়া মিশিয়ে নিতে হবে।

আম খুব মিষ্টি না হলে ১ টেবিল চামচ চিনি গুঁড়া মিশিয়ে নিতে হবে। এবার একটা পাত্রে মিশ্রণটা ঢেলে রেফ্রিজারেটরে রেখে দিতে হবে। তারপর বাটিতে ঢেলে জাফরান ছড়িয়ে দিয়ে গার্নিশ করতে হবে। ব্যাস তৈরি আমরস।

এবার চিনির সিরা তৈরি করে নিতে পানিতে চিনি মিশিয়ে ফুটিয়ে নিন। চিনি পুরো গলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে।
এবার উপর থেকে এক চা চামচ দুধ দিন। স্বচ্ছ কাচের মতো রস ফুটে ফুটে গাঢ় হলে নামিয়ে সরিয়ে রাখুন।

এবার মালপোয়ার ব্যাটার তৈরির পালা। এজন্য শুকনো পাত্রে সুজি, ময়দা, খোয়া ক্ষীর, মৌরি, ছোটো এলাচের গুঁড়ো, দুধ ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিন।

এবার কিছুক্ষণ রেখে দিন ব্যাটার। এতে ফ্লেভার ভালো হবে। তারপর প্যানে ঘি ও তেল গরম করে ব্যাটার দিয়ে ছোট ছোট করে মালপোয়া ভেজে নিন বাদামিরঙা করে।

তারপর রসে ডুবিয়ে রাখুন ১০ মিনিট। রস থেকে তুলে উপরে আমরস মাখিয়ে নিন ভালো করে। পরিবেশনের আগে আমের মালপোয়ার উপরে বাদাম, জাফরান ও পেস্তা কুচি ছড়িয়ে দিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news