IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> নিখোঁজ দুই মার্কিন নাগরিকের ভিডিও প্রচার

নিখোঁজ দুই মার্কিন নাগরিকের ভিডিও প্রচার

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ান একটি রাষ্ট্রীয় টিভি চ্যানেল সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই আমেরিকানের ভিডিও সম্প্রচার করেছে। যারা গত সপ্তাহে ইউক্রেন সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়ে লড়াই করার সময় নিখোঁজ হয়েছিলেন, তারা রাশিয়ান বাহিনীর হাতে ধরা পড়েছে।

ইউক্রেনে মার্কিন সামরিক বাহিনীর দুই সদস্য আলেকজান্ডার ড্রুক এবং অ্যান্ডি হুয়েনের সঙ্গে তাদের স্বজনরা যোগাযোগ হারিয়ে ফেলেছেন বলে জানানোর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বলেছেন, তিনি তাদের হদিস জানেন না। এর পরই রাশিয়া এই ভিডিও প্রচার করে।

ইউক্রেনে নিখোঁজ হিসেবে শনাক্ত তৃতীয় ব্যক্তি মার্কিন সাবেক মেরিন ক্যাপ্টেনসহ নিখোঁজ আমেরিকানরা ইউক্রেনীয় সৈন্যদের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রীয় টিভি আরটি’র রাশিয়ান সাংবাদিক রোমান কোসারেভ মেসেজিং প্লাটফরম টেলিগ্রামের ভিডিও ক্যামেরার সামনে আলেকজান্ডার ড্রুককে হাজির করেন।

ড্রুক এ সময় বলেন, “মা, আমি তোমাকে জানাতে চাই যে আমি বেঁচে আছি এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসবো বলে আশা করি।” তিনি এ সময় একটি অফিসে বসেছিলেন এবং সামরিক পোশাক পরিহিত ছিলেন। তাকে বেশ ক্লান্ত দেখা যায়।

ড্রিক তার পোষা কুকুর ডিজেলকে উদ্দেশ করে বলেন, “আমি ডিজেলকে ভালোবাসি, তোমার জন্য ভালোবাসা।” এরপরেই সংক্ষিপ্ত ভিডিওটি শেষ হয়।

আরটি’র অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে অ্যান্ডি হুয়েনের একটি সাক্ষাৎকার পোস্ট করা হয়। এতে তিনি বলেন, “ইউক্রেনের ফ্লাস পয়েন্ট খারকিভ এলাকার কাছে তারা দুইজন ‘ইউক্রেনের পক্ষে রাশিয়ান সৈন্যদের সঙ্গে লড়াইয়ে যুক্ত ছিলেন।”

হুয়েন জানান, তারা দু’জন যুদ্ধে পিছু হটে গিয়ে কয়েক ঘন্টা লুকিয়ে থাকেন। পরে তারা রাশিয়ান সৈন্যদের কাছে আত্মসমর্পণ করেন।

পৃথক আরটি ভিডিওতে ক্যামেরার সামনে তাদের সরাসরি হাজির করা হয়। এ সময় দুর্বল রাশিয়ান ভাষায় তিনি বলেন, “আমি যুদ্ধের বিরুদ্ধে।”

যে পরিস্থিতিতে এই দুই মার্কিনী কথা বলছিলেন তা পুরোপুরি পরিস্কার ছিল না কিংবা বিশেষভাবে কারা তাদের আটক রেখেছে স্পস্ট করে বোঝা যাচ্ছিলো না।

শনিবার মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, আমেরিকান কর্তৃপক্ষ ‘ইউক্রেনে রাশিয়ান সামরিক বাহিনীর কাছে বন্দী’ দুই মার্কিন নাগরিকের ছবি এবং ভিডিও দেখেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31