IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> সুস্বাদু আমের রোল

সুস্বাদু আমের রোল


ধূমকেতু নিউজ ডেস্ক : বাজারে এখন আম সহজলভ্য। এখনই সময় ভরপুর আম খাওয়ার। অনেকেই আম দিয়ে বাহারি পদ তৈরি করেন। আমের পায়েস, আচার, আমসত্ত্ব, পানীয়, পায়েস থেকে শুরু করে নানা ডেজার্ট।

চাইলে আম দিয়ে তৈরি করতে পারেন আমের রোল। ভিন্নধর্মী এই পদ খুবই সুস্বাদু। যা ছোট-বড় সবার জিভেয় এনে দেবে জল। জেনে নিন আমের রোল তৈরির রেসিপি-

উপকরণ

১. পাকা আম ২টি (বড় সাইজের)
২. চিনি ২ টেবিল চামচ
৩. তরল দুধ আধা কাপ
৪. ঘি ২ টেবিল চামচ
৫. কন্ডেন্সড মিল্ক ২ টেবিল চামচ
৬. এলাচের গুঁড়া আধা চা চামচ
৭. গুঁড়া দুধ ১ কাপ ও
৮. নারকেলের গুঁড়া পরিমাণমতো।

পদ্ধতি

আম ছোট টুকরো করে কেটে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা আমের সাথে চিনি মিশিয়ে এবার চুলায় জ্বাল দিতে হবে। কিছুক্ষণ জ্বাল দেওয়ার পরই আম বেশ ঘন হয়ে যাবে।

তারপর ঘি ব্রাশ করা স্টিলের প্লেটে ঢেলে দিতে হবে আমের মিশ্রণ। এমনভাবে প্লেটে সমান করে দিতে হবে, যেন আম শুকানোর পর রোলের সিট বেশি পাতলা অথবা বেশি মোটা না হয়ে যায়।

যেভাবে আমসত্ত্ব শুকানো হয় সেভাবেই প্লেটে নিয়ে ৪/৫ ঘণ্টা রেখে দিতে হবে। রাতে বানিয়ে ফ্যানের নিচে প্লেট রেখে দিলেই ভালোভাবে সেট হয়ে যাবে।

এবার রোলের ভেতরের পুর বানানোর পালা। এজন্য তরল দুধে ১ টেবিল চামচ ঘি মিশিয়ে জ্বাল দিতে হবে। দুধ ঘন হয়ে এলে তাতে কনডেন্স মিল্ক ও গুঁড়া দুধ মিশিয়ে নাড়তে হবে।

অনবরত নাড়তে হবে যাতে লেগে না যায়। যখন অনেকটাই ঘন হয়ে শুকিয়ে আসবে দুধ তখন ১ টেবিল চামচ ঘি ও এলাচ গুঁড়া দিয়ে আবারও নাড়তে হবে। প্যানের গা ছেড়ে আসলে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিতে হবে।

নরমাল ফ্রিজে রেখে দিতে হবে ১৫/২০ মিনিট। একটু নরম থাকতেই দুধের এই হালুয়া নামাতে হবে। এরপর হাতে ঘি মেখে দুধের হালুয়া নিয়ে একটু লম্বা করে রসমালাইয়ের মতো করে বানিয়ে নিন।

আপনি যে সাইজের রোল বানাতে চান, সে সাইজ করে আমের সিট কেটে নিন। সেটা দিয়ে দুধের হালুয়া রোলের মতো করে পেচিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমের রোল।

প্লেট থেকে খুব সাবধানে আমের সিট উল্টে নিতে হবে। চাকু দিয়ে সিটের চারপাশে একটু খুঁচিয়ে নিলে খুব সহজেই প্লেট থেকে আমের সিট উঠে আসবে।

সবগুলো রোল বানানো হয়ে গেলে একটি প্লেটে শুকনো নারকেল গুঁড়া নিয়ে তার উপর আমের রোল গড়িয়ে নিলে দেখতে সুন্দর লাগবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031